স্ট্রিম প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নাট্য সম্পাদক পদে এক ভোটের ব্যবধানে হেরেছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ইগিমি চাকমা।
জাকসু নির্বাচন কমিশনের দেওয়া ফলাফলে দেখা গেছে, ইগিমি চাকমা ১৯২৮ ভোট পেয়েছেন। তবে এ পদে ১৯২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. রুহুল ইসলাম। তিনিও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। রুহুল ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নেন।
অন্যদিকে, ইগিমি চাকমা ছাত্র ইউনিয়ন (অদ্রি-অর্ক), জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও ইন্ডেজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সমর্থিত ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নেন। যদিও ভোটগ্রহণের দিন সন্ধ্যায় নির্বাচন বর্জন করে সম্প্রীতির ঐক্য।
জাকসু নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টি পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। সহসভাপতি (ভিপি), সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও কার্যকরী সদস্যের একটি পদে অন্যরা জয়ী হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ইগিমি চাকমার অভিনয় নিয়ে খ্যাতি রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইন্ডেজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৭ ঘণ্টা আগে