স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রাজধানীতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে মঙ্গলবার পৃথক সমাবেশ ও গণমিছিল করেছে দলটি। সমাবেশ থেকে জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্তের দাবি জানিয়েছে জামায়াত।
দক্ষিণের সমাবেশে নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উত্তরে প্রধান অতিথি ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। মহানগর উত্তরের আমির সেলিম উদ্দীনের নেতৃত্বে মিছিলটি মগবাজার মোড়ে এসে সমাবেশে পরিণত হয়। এসময় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অন্যদিকে গণমিছিল শেষে শাহবাগ মোড়ে এসে সমাবেশ করে মহানগর দক্ষিণের জামায়াতের নেতাকর্মীরা।
মগবাজারের সমাবেশে মহানগর উত্তরের আমির সেলিম উদ্দীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, ‘আজকে আপনি জুলাই সনদ ঘোষণা করবেন, আপনাকে এই সনদ বাস্তবায়নের পথরেখা দিতে হবে, এটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। কোনো বিশেষ দলের দিকে যদি তাকান, আপনি যে সমর্থন পেয়েছিলেন সেটা আর পাবেন না। জামায়াতে ইসলামী আপনাকে সহযোগিতা করবে না। একটা লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য সেপ্টেম্বরের ভেতর হান্ড্রেড পার্সেন্ট চাঁদাবাজদের যদি না ধরতে পারেন আপনার ওপর আমরা আস্থা রাখবো না।’ এসময় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেন।
মহানগর উত্তরের আমির সেলিম উদ্দীন বলেন, ‘জুলাই বিপ্লবের সময় তারা দলমত বিবেচনা না করে আন্দোলন করেছেন। দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে ওঠে বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছেন। সেই সম্মিলিত লড়াইয়ের মধ্য দিয়েই বিজয় এসেছে। তিনি আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম, বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি হবে না। কিন্তু একটি কুচক্রী মহল পতিত স্বৈরাচারের বি-টিম সেজে এখনো তারা বাংলাদেশে স্লোগান দেয়। রাজাকার বলে বাংলা ছাড়ার কথা বলে। অথচ ইতিহাসে প্রমাণিত, ওই দলেই রাজাকার সবচেয়ে বেশি।’
শাহবাগের সমাবেশে বক্তব্য দেন মহানগর দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন ‘যখনই ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাবে তখনই জুলাই সংগঠিত হবে। যখনই চাঁদাবাজদের উদ্ভব ঘটবে তখনই জুলাই বিপ্লব ঘটবে। যখনই আধিপত্যবাদীদের দোসররা বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলবে তখনই জুলাই বিপ্লব আমাদের সামনে আসবে।’ দুঃশাসন, গুম, খুন, আধিপত্য প্রতিষ্ঠার ষড়যন্ত্র হবে তখনই বারবার জুলাই জাগরণ ঘটবে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৯ ঘণ্টা আগে