শামীমা সুলতানা

বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে এবং রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার ভূমিকা উল্লেখযোগ্য। একজন রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর যেসব পদক্ষেপ সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে, তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে তাঁর নীতিগত অবদান। ১৯৯১ সালে তিনি যখন প্রথমবার ক্ষমতায় আসেন, তখন থেকেই নারী শিক্ষার চিত্রটি পাল্টাতে শুরু করে।
আমাদের সমাজব্যবস্থার মধ্যে পুরুষতান্ত্রিকতা প্রবলভাবে বিরাজমান। বিশেষ করে মফস্বল ও প্রত্যন্ত গ্রামগুলোতে তা অত্যন্ত প্রকট। তঝন মেয়েদের পড়াশোনাকে প্রায়শই অপ্রয়োজনীয় মনে করা হতো। মনে করা হত যে, মেয়েরা তো বিয়ের পর চলেই যাবে। বাবা-মাকে দেখবে পরিবারের পুত্র সন্তান। গ্রামীণ পরিবারগুলো এরকম সব অর্থনৈতিক ও সনাতন সামাজিক কারণে মেয়েদের শিক্ষায় বিনিয়োগ করতে দ্বিধা করত। এই গভীর সামাজিক সমস্যাটি অনুধাবন করে বেগম খালেদা জিয়া এক ঐতিহাসিক উদ্যোগ নেন।
দেশের অর্ধেক জনগোষ্ঠীকে শিক্ষার আলো থেকে বঞ্চিত রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। এই সত্য উপলব্ধি করেছিলেন বেগম খালেদা জিয়া। তিনি নারীদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করেন। যখন রাষ্ট্র মেয়েদের শিক্ষার দায়ভার নিল এবং বিনে পয়সায় পড়ার সুযোগ নিশ্চিত হলো, তখন গ্রামীণ পরিবারগুলোর আগ্রহ বাড়ে। এর ফলে মেয়েরা অন্তত একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শিক্ষিত হওয়ার সুযোগ পায়। এটি ছিল শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী সুফল পুরো জাতি ভোগ করছে। আজ দেশের কর্মক্ষেত্র, প্রশাসন কিংবা জাতীয় উন্নয়নে নারীদের যে ব্যাপক অংশগ্রহণ দেখা যায়, তার ভিত্তিপ্রস্তর স্থাপনে এই সিদ্ধান্তের ভূমিকা অনস্বীকার্য।
বেগম জিয়ার রাজনৈতিক জীবন নানা চড়াই-উতরাই ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ওয়ান-ইলেভেনের কঠিন সময়ে তাঁকে দেশ ত্যাগের জন্য চাপ দেওয়া হলেও তিনি দেশেই থাকার অবস্থানে অনড় থাকেন। যার জন্য তিনি ‘আপসহীন নেত্রী’ নামেও পরিচিত। তাঁর এই দৃঢ়তা কেবল রাজনীতির মাঠে নয়, প্রতিফলিত হয়েছে দেশের উন্নয়ন নীতিতেও।
বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই নেত্রীর অবদান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ। তিনি যে নীতি ও সাহসের মাধ্যমে দেশের নারী সমাজের শিক্ষার অধিকার নিশ্চিত করতে ভূমিকা রেখেছেন, তার গুরুত্ব দল-মত নির্বিশেষে সকলের কাছে স্বীকৃত। দেশের মানুষ তাঁর সুস্থতার প্রত্যাশা করে। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও দৃঢ়তা দেশের সম্পদ।
লেখক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক

দীর্ঘ অচলায়তন ও রাজনৈতিক অনিশ্চয়তার পর অবশেষে অনুষ্ঠিত হলো দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নানা সংকট, মতবিরোধ ও আস্থাহীনতার আবহ পেরিয়ে এই নির্বাচন ছিল রাষ্ট্র ও রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের মুহূর্ত।
২০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে এই জয় যেমন বিপুল প্রত্যাশার জন্ম দিয়েছে, তেমনই তৈরি করেছে এক জটিল রাজনৈতিক পরিস্থিতি।
২ দিন আগে
এখন মানুষের প্রত্যাশা বা এক্সপেকটেশন অনেক বেশি। এই সরকারের কাছে মানুষ অনেক কিছু আশা করবে। আর এখানেই বিপদ। সরকারকে প্রমাণ করতে হবে যে তারা এই প্রত্যাশাগুলো শুনতে পাচ্ছে এবং তাদের কাজে তার প্রতিফলন আছে। অতিরিক্ত প্রত্যাশার বিপদ হলো, আপনি যখন ডেলিভার করতে পারবেন না, তখন জনপ্রিয়তা খুব দ্রুত পড়ে যায়।
২ দিন আগে
ডিজিটাল সাপ্লাই চেইন তৈরি করা গেলে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত সরাসরি সংযোগ স্থাপন সম্ভব হবে। যদি সরকার শুরুতেই এই দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে সাধারণ মানুষ স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে।
৩ দিন আগে