মির্জা তাসলিমা সুলতানা

অনেকেই বিশ্ববিদ্যালয়কে সমাজের হুবহু প্রতিবিম্ব হিসেবে গড়ে তুলতে চান। বিশ্ববিদ্যালয় মানে তা নয়। সামাজিক বিজ্ঞানের চর্চাকারী হিসাবে জানি, সমাজের হু-বুহু প্রতিভূ হলে তা এমন সংকীর্ণ হবে যে সেখানে জ্ঞান-বিজ্ঞানের নতুন কিছু সৃষ্টি করা আর হবে না। কিন্তু বিশ্ববিদ্যালয় নতুন জ্ঞান সৃষ্টিরই পরিসর, তা অনেকেই ভুলে যান। শুধু বিজ্ঞান নয়, দর্শন, কলা, সামাজিক বিজ্ঞান—সব ক্ষেত্রেই নতুন জ্ঞান মানুষের জন্য খুবই দরকারি। সামাজিক মানুষের চারণভূমি বলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই নিয়ে টানাপড়েন, লড়াই চলতেই থাকে। রাষ্ট্রের সঙ্গে তো চলেই।
বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক বিভিন্ন যৌক্তিক আন্দোলনের ইতিহাসে চোখ ফিরিয়ে এ কথা বলা যাবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লড়িয়ে হিসেবে দেশে সুপরিচিত। এর মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার কথা সবাই জানেন। ১৯৯৩ সালে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের বাসে সংঘটিত যৌন হয়রানীর বিরুদ্ধে বাংলাদেশে প্রথম সম্মিলিতভাবে ফুঁসে ওঠেন এ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। অভূতপর্ব কৌশলে সেই সময়ের নারী শিক্ষার্থীরা—আমরা এই অন্যায়ের বিহিত করে ছেড়েছিলাম।

বলা বাহুল্য, তখন আমরা ‘যৌন হয়রানি’ শব্দটাও জানতাম না! আমরা তখন কেবল ‘খারাপ কাজ’-এর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছিলাম। ফলে একই বছরে সূর্যাস্ত আইনবিরোধী আন্দোলনেও নামতে হয় নারী শিক্ষার্থীদের। কারণ, আগের ঘটনাটা ঘটে রাত আটটার কমিউনিটি বাসে। তো, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সে সময় ‘মেয়েরা ঝোপেঝাড়ে থাকে’ উল্লেখ করে অভিভাবকদের কাছে চিঠি পাঠায়। তাদের সঙ্গে সাক্ষাৎ করতে বলে। অন্যায়ের জন্য অন্যায়কারীকে দায়ী না করে দায় চাপানো হয় নারী শিক্ষার্থীদের ওপর। আদতে প্রশাসন সে সময় নারী শিক্ষার্থীদের দায়ী করে তাঁদেরই বন্দী করার মাধ্যমে কড়াকড়ি ব্যাবস্থা আরোপ করতে চেয়েছিল। তখন সামনে আমার মাস্টার্স পরীক্ষা। পড়াশোনার চাপে তাই বিষয়গুলো এতটা খুঁটিনাটিভাবে জানতাম না। তবে বন্ধুরা যখন আন্দোলন শুরু করল, তখন বিশদে জানলাম সবকিছু। এ সময় আমার বাবাকে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, প্রশাসন থেকে পাঠানো চিঠি তাঁর কাছেও এসেছে। কিন্তু সঙ্গে এ-ও বলেছিলেন, একটা বিশ্ববিদ্যালয় এত ‘অশ্লীল’ চিঠি পাঠাতে পারে! এই পরিপ্রেক্ষিতে প্রবল আন্দোলনের মাধ্যমে প্রশাসনের বাড়াবাড়িকে পরাস্ত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে তা কুসুমাস্তীর্ণ ছিল না।
এরপর ১৯৯৫ সালে এক নারী শিক্ষার্থী যখন ক্যাম্পাসেরই এক ছাত্রের কাছে হেনস্তার শিকার হলেন, তখনও আবার আন্দোলন গড়ে তুললেন নারী শিক্ষার্থীরা। কিন্তু প্রশাসনের চাতুরিতে ব্যর্থ হলো আন্দোলনটি। পরে ১৯৯৮ সালের ধর্ষণবিরোধী আন্দোলনের কথা তো সবারই জানা। বলা দরকার, ১৯৯৫ সালের সেই ‘ব্যর্থ আন্দোলন’-এর অভিজ্ঞতার কারণে নারী শিক্ষার্থীরা তখন আরও সংগঠিত। মনে আছে, সে সময় প্রশাসন আমাদের যত খারাপ কথা বলেছে, তার প্রমাণ আমরা রেখে দিয়েছি ‘অশুচি’ নামের সংকলনে।
এর পরবর্তী দশ বছর শিক্ষক-শিক্ষার্থীরা আট মার্চে প্রতিবার যৌন হয়রানীবিরোধী নীতিমালা প্রণয়নের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে এসেছে। অবশেষে ২০০৯ সালে উচ্চ আদালত থেকে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানীবিরোধী নীতিমালা পেয়েছি, যেখানে জাহাঙ্গীরনগরের নারী শিক্ষার্থীদের লড়াইয়ের উল্লেখ আছে। যুথবদ্ধ হয়ে অন্যান্য ফ্যাসিবাদী শক্তিকে বারবার মোকাবিলা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। ছেলেরাও তাঁদের পেছনে ছিলেন। এ ছাড়া, আরও কত শত আন্দোলনে যুক্ত হয়েছে এখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা! ‘র্যাগিং’-এর স্বরূপ চেনা এবং তার প্রতিবাদ আমরা শিক্ষার্থীদের নিয়ে চালিয়ে গেছি, এখানেও অগ্রবর্তী ছিলেন নারী শিক্ষার্থীরা।
৩৩ বছর পর জাকসু অনুষ্ঠিত হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী নারী শিক্ষার্থীরা নিশ্চয়ই তাদের উপযুক্ত প্রতিনিধি বাছাই করে নেবে। শিক্ষার্থীরা নতুন ভোর নিয়ে আসবে, সেই অপেক্ষায়…
লেখক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধাপক

সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনে বাংলাদেশের ভোটাররা বিএনপিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটল। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের পর থেকে দেশটি এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল।
৩৩ মিনিট আগে
দীর্ঘ অচলায়তন ও রাজনৈতিক অনিশ্চয়তার পর অবশেষে অনুষ্ঠিত হলো দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নানা সংকট, মতবিরোধ ও আস্থাহীনতার আবহ পেরিয়ে এই নির্বাচন ছিল রাষ্ট্র ও রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের মুহূর্ত।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে এই জয় যেমন বিপুল প্রত্যাশার জন্ম দিয়েছে, তেমনই তৈরি করেছে এক জটিল রাজনৈতিক পরিস্থিতি।
২ দিন আগে
এখন মানুষের প্রত্যাশা বা এক্সপেকটেশন অনেক বেশি। এই সরকারের কাছে মানুষ অনেক কিছু আশা করবে। আর এখানেই বিপদ। সরকারকে প্রমাণ করতে হবে যে তারা এই প্রত্যাশাগুলো শুনতে পাচ্ছে এবং তাদের কাজে তার প্রতিফলন আছে। অতিরিক্ত প্রত্যাশার বিপদ হলো, আপনি যখন ডেলিভার করতে পারবেন না, তখন জনপ্রিয়তা খুব দ্রুত পড়ে যায়।
২ দিন আগে