সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাতক্ষীরা

বাংলাদেশ-ভারত সীমান্ত। ছবি: সংগৃহীত
বাংলাদেশ-ভারত সীমান্ত। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বৈরী আবহাওয়ার সুযোগে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করেছে। বিজিবির অবস্থানের মুখে ওই ১০-১২ জনকে ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে কালিন্দী নদীর চর এলাকার 'বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট' নামক স্থানে এ ঘটনা ঘটে। বিজিবি জানিয়েছে, এলাকাটি তাদের নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) আওতাধীন খুরমী বিওপির দক্ষিণে অবস্থিত।

বিজিবি জানায়, ভারতের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা কান্ট্রি বোট ও স্পিডবোটে করে ১০-১২ ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি খুরমী বিওপির টহলদলের নজরে আসামাত্রই বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান এবং অনুপ্রবেশে বাধা দেন। বিজিবির অবস্থানের কারণে সকাল ১১টার দিকে ওই ব্যক্তিদের আবার ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত