পাবনায় পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
পাবনা

পানিতে ডুবে মৃত্যুর প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক
পানিতে ডুবে মৃত্যুর প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক

পাবনার চরতারাপুরে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা সবাই স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে তিন শিশু। গোসলের সময় এক শিশু পানিতে তলিয়ে যেতে শুরু করে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে বাকি দুজনও ডুবে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পথেই তিন শিশুর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত