বাসস

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথমবারের মতো সরকারি পর্যায়ে (জিটুজি) গম আমদানি কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে গমের প্রথম চালানবাহী ‘এমভি নরস স্ট্রাইড’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
খাদ্য অধিদপ্তর ও যুক্তরাষ্ট্রের কৃষিবিষয়ক সংস্থা ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের (ইউএসডিএ) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হবে মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম।
প্রথম চালানে আসা ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বন্দরে পৌঁছানোর পর জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দ্রুত খালাস ও বিতরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে