স্ট্রিম ডেস্ক

ভূমিকম্পের উৎপত্তিস্থল নিয়ে আবারও ভুল তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। এ নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে দুইবার তথ্যে গড়মিল করল সরকারি প্রতিষ্ঠানটি।
রাজধানীতে আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এরপর আবহাওয়া অফিস জানায়, এর উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা এলাকা; রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩ দশমিক ৭। তবে কিছুক্ষণ পর দেওয়া বার্তায় বলা হয়, মাত্রা ছিল ৪ দশমিক ৩। এতে ভূমিকম্পটির ক্যাটাগরি মৃদু থেকে হালকাতে উন্নীত হয়। সময়ের হিসাবেও সামান্য পরিবর্তন করে সংস্থাটি, প্রথমে ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে অনুভূত বললেও পরে ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ড বলা হয়।
পরবর্তীকালে সংস্থাটি জানায়, ঢাকায় এক সেকেন্ডের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাড্ডায়। তবে ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীতে।
এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে অনুভূত ভূমিকম্পের পর সংস্থাটি জানায়, এর উৎপত্তিস্থল ঢাকার অদূরে সাভারের বাইপাইল। তবে বিকেলে সংশোধিত বিজ্ঞপ্তিতে উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বের নরসিংদীর পলাশে বলে জানানো হয়।
গতকাল শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ সারা দেশ। এতে শিশুসহ ১০ জনের মৃত্যু ও ছয় শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে উৎপত্তিস্থল নরসিংদীতে। এ ছাড়া ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন।
ভূমিকম্পে নরসিংদীর অসংখ্য ভবন ও সড়কে ফাটল দেখা দিয়েছে। রাজধানীতেও বেশ কিছু ভবন হেলে পড়েছে।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৩ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৩৯ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে