রাজধানীর উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংস্কার সংলাপের ১৬তম দিনের অধিবেশন মাঝপথে স্থগিত করেছে জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি)।
মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কমিশন।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান বৈঠক স্থগিত করার ঘোষণা দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় প্রাণহানির জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
ঘোষণার আগে সংলাপে অংশগ্রহণকারীরা উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ জেট বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন।
অধ্যাপক রীয়াজ দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, ‘জাতীয় ঐক্য ও মানবতার চেতনায় আমরা দেশের সকল রাজনৈতিক দল এবং নাগরিকদের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনা করে কমিশন রাজনৈতিক দলগলোর সঙ্গে চলমান সংলাপ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার সকালে আলোচনা আবার শুরু হবে বলে জানান অধ্যাপক রীয়াজ।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৫ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে