স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘কিংস পার্টি’, তাদের দুইজন সরকারে আছে। এটি সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলন করে টিআইবি।
টিআইবির গবেষণা প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়, সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে। এই কিংস পার্টি কারা—সাংবাদিকের এমন প্রশ্নে ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা সবাই জানি, এটা গোপন করার কিছু নাই। এটি জাতীয় নাগরিক পার্টি, তাদের সম্পর্কে বলা হয়েছে কিংস পার্টি। কারণ এর সাথে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন তাদের মধ্যে দুইজন বোধহয় এখন সরকারে আছে। সেই হিসেবে কিংস পার্টি। এভাবেই অভিহিত করা হয়। এটি নিশ্চয় সরকারের জন্য যেরকম বিব্রতকর, “কিংস পার্টি” যাদের বলা হচ্ছে তাদের জন্যও বিব্রতকর।’
নির্বাচনী পরিবেশ নিয়ে আরেক প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচনী পরিস্থিতি বা দৃশ্য তো এখন মোটামুটি একটা টাইমলাইন আছে। কাজেই সবারই দৃষ্টি সেদিকে, ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হবে। আমরা আশা করব সেটাই বজায় থাকবে। পথটা খুব সহজ নয়। এর মধ্যে অস্থিতিশীলতা যে হবে না, রাজনৈতিক বা অন্যান্য ধরনের অস্থিতিশীলতা হবে না সেটা বলা কঠিন। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা নির্বাচন চাচ্ছি এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।’
জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে কর্তৃত্ববাদের পতন হয়েছে উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশে আর কর্তৃত্ববাদের যেন পুনরাবৃত্তি না হয়, পুনরায় বিকাশ না হয় সে পরিবেশ সৃষ্টি করার মতো সম্ভাবনা তৈরি হয়েছে।’

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
৪ মিনিট আগে
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
১৪ মিনিট আগে
নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
২১ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
১ ঘণ্টা আগে