কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাঁচ বছরেও নিজস্ব স্থায়ী ক্যাম্পাস তৈরি হয়নি। এজন্য শহরের গুরুদয়াল সরকারি কলেজে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে কার্যক্রম চালানো হচ্ছে। তবে এক বছরের বেশি সময় ধরে স্থায়ী ক্যাম্পাসে দাবিতে অহিংস আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা।
স্ট্রিম সংবাদদাতা

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের (কিবি) স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এ জন্য প্রশাসনিক বিভিন্ন কার্যালয়ে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস কিশোরগঞ্জ জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তাঁরা বলছেন, অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নেই। পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও ল্যাব সুবিধাও নেই। এ ছাড়া দুর্বল প্রশাসনিক ব্যবস্থার কারণে কোনো কিছুই স্বাভাবিকভাবে চলছে না।
শিক্ষার্থীরা জানান, স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণের অনুমতি পাওয়া গেলেও প্রশাসনের উদ্যোগহীনতায় কাজটি এগুচ্ছে না। এ কারণে গুরুদয়াল কলেজ ভবনে তাদের শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়া বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুতই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
এদিকে উপাচার্যের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা জানিয়েছেন, স্থায়ী ক্যাম্পাসসহ অন্যান্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কমপ্লিট শাটডাউন চলবে। তবে বৃহস্পতিবার রাতে কর্মসূচি ঘোষণার পর অস্থায়ী ক্যাম্পাসে কোনো বিক্ষোভ দেখা যায়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের জানুয়ারিতে কিশোরগঞ্জে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় তৎকালীন মন্ত্রিসভা। সিদ্ধান্ত অনুযায়ী জেলার সদর উপজেলায় অবস্থিত বৌলাই ইউনিয়নে এটি স্থাপন করা হবে। পরের বছর জানুয়ারিতে উপাচার্য নিয়োগের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়। তবে গত পাঁচ বছরেও নিজস্ব স্থায়ী ক্যাম্পাস তৈরি হয়নি বিশ্ববিদ্যায়ের। এজন্য শহরের গুরুদয়াল সরকারি কলেজে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে কার্যক্রম চালানো হচ্ছে। তবে এক বছরের বেশি সময় ধরে স্থায়ী ক্যাম্পাসে দাবিতে অহিংস আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৫ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৬ ঘণ্টা আগে