স্ট্রিম ডেস্ক

ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখী ১১টি জাহাজের একটি ‘কনশানস’ থেকে আটক হওয়ার বার্তা দিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টার কিছুক্ষণ পরে তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে আটক হওয়ার ভিডিওটি পোস্ট করেন।
ভিডিওতে তিনি বলেন, ‘আমি শহিদুল আলম বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনারা যদি এই ভিডিওটি দেখেন, সাগরে আমাদের আটক করা হয়েছে এবং আমাকে দখলদার ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে—যে দেশ (ইসরায়েল) যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের সক্রিয় সহায়তা ও সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে।’
শহীদুলদের কনশানস জাহাজে মোট ৯৬ জন অ্যাকটিভিস্ট ছিলেন। তাদের মধ্যে ৮২ জন মিডিয়া ও চিকিৎসা পেশাজীবী এবং কিছু সংগঠক। এদের মধ্যে আবার মিডিয়া ব্যক্তিত্বই বেশি। এজন্য এটিকে মিডিয়া ফ্লোটিলা বলা হচ্ছিল।
শহীদুল আলম সহ তার সতীর্থদের লক্ষ্য ছিল গাজার ওপর চলমান ‘তথ্য অবরোধ’ ভাঙা। এজন্য তাঁরা সরাসরি সাংবাদিকতা, ধ্বংসযজ্ঞের ছবি তোলা ও তথ্য নথিভুক্ত করা এবং তাদের সঙ্গে থাকা চিকিৎসকরা সেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু ইসরায়েলি সেনাদের হাতে আটক হওয়ায় তাদের সেই মিশন আর সফল হলো না।
এর আগে গত সপ্তাহের বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ইসরায়েলি নৌবাহিনী গাজায় মানবিক ত্রাণ সহায়তাবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’রও ৪০টির বেশি নৌযান ও ৪৫০ জন অ্যাকটিভিস্টকে আটক করে।
‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি)’-র আয়োজক আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। এফএফসি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ যৌথ আয়োজক জোটগুলোর একটি।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘কনশানস’ জাহাজটিতে ২৫টি দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা আছেন। এফএফসির সর্বশেষ এই মিশন গত ৩০ সেপ্টেম্বর যাত্রা শুরু করে। তাদের লক্ষ্য ছিল তথ্যের ওপর ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙ্গা এবং গাজার বাস্তব চিত্র তুলে ধরা।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৬ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৪২ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে