স্ট্রিম প্রতিবেদক

প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো জরুরি মানবিক সহায়তা আজ বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে এসব ত্রাণসামগ্রী পাঠানো হয়।
খাদ্যসামগ্রী, জরুরি ওষুধ, তাঁবুসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গঠিত এ সহায়তা শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
শ্রীলঙ্কার সরকার বাংলাদেশের এই মানবিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’ এবং এর ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৪৬৫ জনের প্রাণহানি ঘটেছে। বহু মানুষ নিখোঁজ রয়েছে এবং বহু এলাকা এখনো বন্যার পানিতে ডুবে আছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে