স্ট্রিম ডেস্ক

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে আজ রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিকাল থেকে আলাদাভাবে তিনটি বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর সঙ্গে বিকেল সাড়ে ৪টায়, এনসিপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৬টায় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়টি জানান।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে রোববার বৈঠকে আলোচনা হবে। বিএনপি, জামায়াত এবং এনসিপির সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। আলাদাভাবে তিনটি বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে, গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ের সামনে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক গুরুতর আহত হন। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়।
এই ঘটনার প্রেক্ষাপটে আবারো সংলাপে বসার সিদ্ধান্ত নেয় প্রধান উপদেষ্টার দপ্তর।
নুরের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে গতকাল শনিবার বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বিলম্বিত বা ব্যাহত করতে যে কোনো ষড়যন্ত্র ও বাধা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে। কোনো উসকানি বা অপচেষ্টা নির্বাচন ঠেকাতে পারবে না। অন্তর্বর্তী সরকার জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৩ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে