স্ট্রিম প্রতিবেদক

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে করা আপিলের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পঞ্চম দিনের মতো এই শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন শুনানি করেন।
এর আগে গতকাল মঙ্গলবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির তাঁর শুনানি শেষ করেন। তারও আগে এই আপিলে পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূইয়া শুনানি উপস্থাপন করেন।
এদিকে, মঙ্গলবার জামায়াতের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে।
আরেক আবেদনকারী ড. বদিউল আলম মজুমদার ও অন্যান্য পক্ষের আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ দেবেন বলে তিনি মনে করেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী ১৯৯৬ সালে সংসদে গৃহীত হয়। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন হলে, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ ওই সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে দেন। ওই রায়ের পর ২০১১ সালের ৩০ জুন সংসদে পঞ্চদশ সংশোধনী পাসের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটি বিলুপ্ত করা হয়।
তবে আপিল বিভাগের সেই রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী এবং ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট নাগরিক পৃথক আবেদন করেন। গত ২৭ আগস্ট সর্বোচ্চ আদালত সেই রিভিউ আবেদনগুলো মঞ্জুর করে আপিলের অনুমতি (লিভ টু আপিল) দেন। সেই আপিলের ভিত্তিতেই বর্তমানে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিটি চলছে।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৭ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে