স্ট্রিম প্রতিবেদক

আগামী ১৫ নভেম্বর থেকে পুলিশের গায়ে উঠছে নতুন পোশাক। আয়রন (লৌহ) ও কফি রঙের ইউনিফরম দিয়ে পুরনো পোশাককে বিদায় জানানো হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর থেকে পুলিশ সদস্যদের গায়ে এই নতুন ইউনিফরম দেখা যাবে।
বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিস্টিকস) খন্দকার নাজমুল হাসান স্ট্রিমকে বলেন, প্রাথমিকভাবে ৭৫ হাজার ইউনিফরম তৈরির কাজ চলছে। আগামী শীতকালীন পোশাক হিসাবেই লৌহ রঙের ইউনিফরম যুক্ত হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ সদর দপ্তর কিংবা অন্য যেকোনো ইউনিটকে এই নতুন পোশাকের দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।
চলতি বছরের ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের পোশাকের রঙ পাল্টানোর সিদ্ধান্ত নেওয়ার ১০ মাস পর এটা কার্যকর হচ্ছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের পোশাকে শার্টের রঙ আয়রন (লৌহ) এবং প্যান্ট বা ট্রাউজারের জন্য কফি রঙ নির্ধারণ করা হয়। গ্রীষ্ম ও শীতকালের জন্য পোশাকের দুই ধরনের সংস্করণ রাখা হবে। গ্রীষ্মে হাফ-হাতা এবং শীতে ফুল-হাতা শার্ট থাকবে।
খন্দকার নাজমুল হাসান আরও জানান, ইউনিফরমের জন্য কিছু কাপড় পাওয়া গেছে। সেগুলোর সেলাইকাজ চলছে। নকশা ডিজাইনের কাজ আগেই সম্পন্ন করা আছে। পর্যায়ক্রমে জেলা পুলিশসহ বাহিনীর সব ইউনিটে, সবার জন্য সরবরাহ করা হবে।
পাশাপাশি পরিবর্তন আসছে র্যাব ও আনসারের পোশাকেও। র্যাবের কালো রঙের পোশাক পাল্টে জলপাই রঙ এবং আনসারের পোশাকের রঙ হবে গোল্ডেন হুইট।
র্যাবের পোশাক প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, র্যাব পুলিশেরই একটি ইউনিট। তবে তারা তাদের নিজস্ব প্রকিউরমেন্ট অনুসরণ করে তাদের পোশাক নির্ধারণ করেছে। আনসারের ইউনিফরম সংশ্লিষ্ট বাহিনীর জন্য নির্ধারণ করা আছে, সে বিষয়ে তারাই বলতে পারবে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী পুলিশ বাহিনীতে বর্তমানে এক লাখ ১৪ হাজার সদস্য রয়েছেন।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে