স্ট্রিম ডেস্ক

জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, বরং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, জলাতঙ্ক প্রতিরোধে কুকুরের গণটিকাদান কর্মসূচি (মাস ডগ ভ্যাকসিনেশন), আশ্রয়কেন্দ্র ও উদ্ধারকেন্দ্রের কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। একই সঙ্গে প্রাণীদের প্রতি মানবিক আচরণ করার ও মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান তিনি।
প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সেমিনারে উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, ‘জলাতঙ্কের শেষ পর্যায়ের আগে বেশ কিছু উপসর্গ দেখা দেয়। কিন্তু আমরা সাধারণত কুকুর বা বিড়ালের আঁচড়কে গুরুত্ব দিই না। শুধু কামড় দিলে অথবা আঁচড়ে ক্ষত সৃষ্টি হলে চিকিৎসার কথা চিন্তা করি। অথচ এসব ক্ষেত্রে দেরি না করে শুরুতেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।’
প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো. আবু সফিয়ানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিসম্পদ ঔষধাগারের পরিচালক ডা. মো. শাহিনুর আলম।
মো. শাহিনুর আলম জানান, বিশ্বের ১৫০টি দেশে জলাতঙ্ক রোগটি বিস্তৃত এবং এই রোগে প্রতিবছর বিশ্বে প্রায় ৫৯ হাজার মানুষ মারা যায়। এর ফলে বিশ্ব অর্থনীতি বছরে ৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়।
এর আগে ‘বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫’ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৯ ঘণ্টা আগে