সিলেট-সুনামগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ৫টি দলে মোট ৫৫ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি।
স্ট্রিম সংবাদদাতা

সিলেট বিভাগের একাধিক সীমান্ত দিয়ে ৫৫ বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৬ জুলাই) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ সব তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ সীমান্ত এলাকা বিজিবির ৪৮ ব্যাটালিয়নের নোয়াকোট, কালাইরাগ, শ্রীপুর এবং তামবিল বিওপির অধীন। এসব সীমান্ত দিয়ে ৫টি দলে মোট ৫৫ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। পরে তাদের দল আটক করে বিজিবির টহল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ঠেলে পাঠানো সবাই বাংলাদেশি নাগরিক। তবে বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিল।
সিলেটের কালাইরাগ বিওপির কালাইরাগ এলাকা দিয়ে ৭টি পরিবারের ১৯ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ৯ জন মহিলা ও ৫ শিশু রয়েছে। তাদের ১৭ জন নড়াইল জেলার, ১ জন কুষ্টিয়ার ও ১ জন খুলনার বাসিন্দা।
শ্রীপুর বিওপির মোকামপুঞ্জি এলাকা থেকে ৯টি পরিবারের ১৩ সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তাদের ৫ জন যশোর জেলার, নড়াইল ও বরিশালের ২ জন করে এবং হবিগঞ্জ, নরসিংদী, সিলেট ও সাতক্ষীরা জেলার ১ জন করে বাসিন্দা।
তামাবিল বিওপির নলজুরি এলাকা থেকে ১টি পরিবারের ১ পুরুষ ও ১ নারীকে আটক করা হয়। তাদের বাড়ি যশোর জেলায়।
এদিকে সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপির ছনবাড়ী এলাকার থেকে ৮টি পরিবারের ২১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ১৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তাদের ৯ জন সাতক্ষীরা জেলার, ৫ জন যশোরের, ৪ জন নড়াইলের ও ৩ জন সিলেটের বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করা হবে।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৩ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৩৯ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে