স্ট্রিম ডেস্ক

হামাসের হাতে জিম্মিদের মুক্তি এবং গাজা যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধ শেষ করতে ইসরায়েলের জন্য ‘গ্রহণযোগ্য শর্তের’ কথাও বলেছেন তিনি। তবে সেই গ্রহণযোগ্য শর্ত কি তার বিস্তারিত কিছু জানা যায়নি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ইসরায়েলি সেনাদের নেতানিয়াহু বলেন, দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বাধা সত্ত্বেও ইসরায়েলের উত্তর ভূখণ্ডে গাজা শহরে ব্যাপক আক্রমণের প্রস্তাবে তার মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
বৃহস্পতিবার রাতে ইসরায়েলের গাজা বিভাগের প্রধান কার্যালয় পরিদর্শনে গিয়ে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, সব জিম্মিদের মুক্তির জন্য তিনি অবিলম্বে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, `আমি গাজা শহরের নিয়ন্ত্রণ নিতে এবং হামাসকে পরাজিত করতে আইডিএফের (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর) পরিকল্পনা অনুমোদন করতে এসেছি।‘
পরবর্তী ধাপে কি নিয়ে আলোচনা হবে তার বিস্তারিত প্রকাশ না করে নেতানিয়াহু বলেন, `হামাসকে পরাজিত করা এবং আমাদের সব জিম্মিদের মুক্তি—দুটি বিষয়ই একটি আরেকটির সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।‘
এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, কোথায় আলোচনা হবে সেটি নির্ধারিত হলেই কেবল পুনরায় দুই পক্ষের বসা হতে পারে।
অন্যদিকে,ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও মিসরের মধ্যস্থতায় সোমবার দেওয়া ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। তবে সেই প্রস্তাবে তারা জিম্মি ইসরায়েলিদের মধ্য থেকে অর্ধেককে মুক্তি দিতে রাজি। আর প্রথমবারের মতো প্রতিক্রিয়ায় নেতানিয়াহু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। জিম্মিদের আংশিক মুক্তির বিনিময়ে কোনো যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েলি কর্মকর্তারাও রাজি নয়।

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী অভিযান চালিয়ে রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায়। এ ঘটনার দুই মাস না পেরোতে ভেনেজুয়েলার পরিবেশ যেন আমূল বদলে গেছে বলে জানিয়েছে সিএনএন।
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান শুরুর আগেই মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসজিদের প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি পুরোপুরি চালু হয়েছে কিনা, তা তেহরান স্পষ্ট করেনি।
৭ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১ দিন আগে