স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশে ‘মব কালচার’ শেষ বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এখন থেকে মব কালচারকে কোনোভাবেই উৎসাহিত করা হবে না।’
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণের বন্ধু হতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। যে ভাবমূর্তিটা আগে বিনষ্ট হয়েছে, সেটাকে পুনরুদ্ধার করতে হবে। আর পুরোপুরি দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গড়তে চাই।’
তিনি আরও বলেন, ‘সবার জবাবদিহি ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির চলবে না। বাহিনীর কেউ অপরাধে জড়িত থাকলে তদন্তের মাধ্যমে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’
মব কালচার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বিশেষভাবে বলেছি, বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে কোনোভাবেই আর উৎসাহিত করা হবে না।’
স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, ‘দাবি-দাওয়া থাকবে, যথাযথ প্রক্রিয়ায় মিছিল ও সমাবেশ করা যাবে। আইনানুগ সব ধরনের গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে। কিন্তু দাবি আদায়ের জন্য মহাসড়ক বা সড়ক অবরোধ, কিংবা মব কালচার—এগুলো সহ্য করা হবে না।’

নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই হামলায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাসের সময়সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে। নির্দিষ্ট সময়ে বাস না ছাড়ায় ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে লোকাল ও দূরপাল্লার সাধারণ বাসের ক্ষেত্রে এই বিলম্বের চিত্র সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নওগাঁর মান্দা উপজেলার ৯ বন্ধুসহ ১৫ জন নিহত হয়েছেন। বাসের অতিরিক্ত ভাড়া বাঁচাতে তাঁরা ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো মান্দা উপজেলায় এখন শোকের মাতম চলছে।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে মহাসড়কে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত ব্যক্তি। সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সোনাপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে