ওয়াকআউটের সংস্কৃতি ছেড়ে সংসদে আলোচনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, তুচ্ছ বাহানায় সংসদ বর্জন না করে সব জাতীয় ইস্যু সংসদের ভেতরেই আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।২৭ আগস্ট ২০২৬
সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসনে সালাহউদ্দিন আহমদত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর আগে আসনটিতে বসতেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দুটি পদই শূন্য হয়।২৭ আগস্ট ২০২৬
অপরাধ দমন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী•রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি নাআইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সংশ্লিষ্ট বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এমন কোনো অপরাধ নেই, যেটি সংঘটিত হওয়ার পরপরই পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি। তবে অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা আশা করতে পারি না।২৬ আগস্ট ২০২৬
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সরকার আমলে নিচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রীবাংলাদেশে আল-কায়েদার তৎপরতা সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিবেদনটিকে অনুমাননির্ভর বলে দাবি করেন। প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি, তবে পড়িনি। সে১৭ আগস্ট ২০২৬
মন্ত্রিসভায় রদবদলের আলোচনা, স্বরাষ্ট্রে এ্যানির নামবিএনপির প্রার্থী হিসেবে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ আগস্ট) বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘনিষ্ঠ দুটি সূত্র স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছে।১১ আগস্ট ২০২৬
গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু থাকলেও প্রতিবেশী বদলানো যাবে না: দীনেশ ত্রিবেদীবাংলাদেশ ও ভারতের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু থাকলেও দুই দেশের ইতিহাস বদলানো যাবে না, প্রতিবেশীও বদলানো যাবে না বলে মন্তব্য করেছেন ভারতেই হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।১০ আগস্ট ২০২৬
ভারতকে ‘হাসিনা কার্ড’ না খেলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভারত সরকারকে ‘হাসিনা কার্ড’ না খেলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনাকে নিজ ভূখণ্ডে বসে রাজনৈতিক অপতৎপরতার সুযোগ দেওয়া হবে; আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাওয়া হবে— ভারতের এই অবস্থান বিপরীতমুখী।০৮ আগস্ট ২০২৬
বিবিসি বাংলাকে স্বরাষ্ট্রমন্ত্রী‘শেখ হাসিনাকে ভারত কথা বলার সুযোগ কেন দিল’ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়া দিল্লিতে সংবাদ সম্মেলনে সরাসরি বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ক্ষোভ জানান।০৭ আগস্ট ২০২৬
জুলাই প্রামাণ্যচিত্র ঘিরে হট্টগোল, মন্ত্রীর ক্ষমা প্রার্থনা, ওয়াকআউট আখতারেরজুলাই গণঅভ্যুত্থান নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রদর্শিত প্রামাণ্যচিত্রে অসংগতির অভিযোগে ছাত্র-জনতা ও শহীদ পরিবারের সদস্যরা হট্টগোল করেছেন। ওয়াকআউট করেছেন এনসিপি সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে অতিথিদের একাংশ। অসঙ্গতির অভিযোগ মেনে নিয়ে ক্ষমা চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।০৫ আগস্ট ২০২৬
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীরাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা০৫ আগস্ট ২০২৬
সবার মত নিয়ে ‘গ্রহণযোগ্য’ সংবিধান সংশোধনী চায় বিশেষ কমিটিসংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রাজনৈতিক দলসহ সব শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে তারা একটি গ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাব তৈরি করতে চান। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকের শুরুতে সাংবাদিকদের একথা বলেন।০৪ আগস্ট ২০২৬