স্ট্রিম ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় নির্ধারিত লাইন থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর পরপরই উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলোকে উত্তরের দিকে ফিরতে দেখা গেছে।
আজ শুক্রবার (১০ অক্টোবর) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার মাঠপর্যায়ের প্রতিবেদক দল এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) ইসরায়েলি সরকার যুদ্ধবিরতি চুক্তির ‘প্রথম ধাপ’-এর অনুমোদন দেয়। এই ধাপে বন্দিবিনিময়ের পাশাপাশি গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহারের কথা রয়েছে। তবে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার বৃহত্তর পরিকল্পনায় এটি কীভাবে কাজ করবে, তা এখনো স্পষ্ট নয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা (জিএমটি সকাল ৯টা) নাগাদ যুদ্ধবিরতি চুক্তির রূপরেখা অনুযায়ী তাদের সেনারা সর্বশেষ মোতায়েন রেখায় অবস্থান নিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সাউদার্ন কমান্ডে থাকা ইসরায়েলি সেনারা এলাকায় মোতায়েন থাকবে এবং যেকোনো তাৎক্ষণিক হুমকি মোকাবিলায় অভিযান অব্যাহত রাখবে।’

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১৫ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকে ইসরায়েলি এক নারীসহ দুই পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ দিন আগে
দ্বিতীয় দফায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং নতুন সামরিক সংঘাত এড়ানো।
২ দিন আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য উত্তেজনা কমানো এবং নতুন কোনো সামরিক সংঘাত এড়ানো।
২ দিন আগে