
ফেসবুকে ইতালির সংবাদপত্র Corriere della Sera-এর নকশার আদলে তৈরি একটি প্রতিবেদনের ছবি ছড়িয়েছে। ছবিটির ক্যাপশনে দাবি করা হয়, চরমপন্থী সংগঠনের সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখতে আজমেরী হক বাঁধনকে জিজ্ঞাসাবাদ করেছে ইতালির পুলিশ।
এ ধরনের আরও পোস্ট দেখুন এখানে, এখানে।
তবে যাচাইয়ে দেখা গেছে, ছবিটি Corriere della Sera-এর প্রকৃত সংবাদপত্রের পাতা নয়। বরং ছবিটির মধ্যেই এটিকে ভুয়া সংবাদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া যাচাইয়ে ছবিটি এআই দিয়ে তৈরি বলে শনাক্ত হয়েছে।
যাচাইয়ে যা জানা গেল
প্রতিবেদনের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে পত্রিকার নামের ঠিক নিচে লাল ব্যাকগ্রাউন্ডে ইতালীয় ভাষায় লেখা দেখা যায়, ‘NOTIZIA FITTIZIA–QUESTA NON È UNA NOTIZIA REALE’। এর অর্থ, ‘এটি একটি ভুয়া সংবাদ, এটি কোনো সত্য ঘটনা নয়।’
অন্যদিকে, ৮ সেপ্টেম্বর Corriere del Veneto, যা Corriere পত্রিকার আঞ্চলিক সংস্করণ, আজমেরী হক বাঁধনকে নিয়ে একটি প্রকৃত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, মেস্ত্রে এলাকায় কয়েকজন বাংলাদেশি বাঁধনের ওপর হামলা ও হয়রানি করেন। বাঁধনের বর্ণনা অনুযায়ী, হামলাকারীরা তাঁকে পানি ও বিভিন্ন বস্তু ছুড়ে মারেন, তাঁর ফোন কেড়ে নেন এবং মারধর করেন। প্রতিবেদনে, বাঁধনের সঙ্গে কোনো চরমপন্থী সংগঠনের যোগসূত্র তদন্তের কথা সেখানে নেই।
যাচাইয়ে ছবিটি এআই দিয়ে তৈরি কিনা, তা ওপেনএআইয়ের ভেরিফিকেশন টুলে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ছবিটি ওপেনএআইয়ের টুল ব্যবহার করে তৈরি হয়েছে বলে শনাক্ত হয়।
চরমপন্থী সংগঠনের সঙ্গে বাঁধনের যোগসূত্র এবং তাঁকে এ বিষয়ে ইতালীয় পুলিশ জিজ্ঞাসাবাদ করছে; এমন কোনো প্রতিবেদন প্রকাশিত হয়েছে কিনা, তা যাচাই করতে বিভিন্ন কীওয়ার্ডে ইতালীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে এ বিষয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
.png)
-b52d51.jpeg)
-028855-256x144.webp)




