স্ট্রিম ডেস্ক

প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য আরও সহজ ও সুবিধাজনক ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন তারা সরাসরি ব্যক্তিগত ই-মেইলে ‘ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) পেয়ে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যদিও প্রবাসী করদাতাদের জন্য অনলাইন রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক নয়, তবুও অনেকেই এর সুবিধা ও কার্যকারিতা দেখে অনলাইনে ই-রিটার্ন পদ্ধতি ব্যবহারের আগ্রহ দেখিয়েছেন।
আগে প্রবাসীরা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে সমস্যায় পড়তেন। কারণ, আগে ওটিপি পাঠানো হতো শুধু বাংলাদেশে নিবন্ধিত বায়োমেট্রিক তথ্যযুক্ত মোবাইল সিমে। এই অসুবিধা দূর করতে এবার এনবিআর সরাসরি করদাতার ব্যক্তিগত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছে। এখন প্রবাসী করদাতারা তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, ভিসার কপি, ইমেইল ঠিকানা ও ছবি [email protected] ঠিকানায় পাঠিয়ে ইমেইল-ভিত্তিক নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে এনবিআর তাদের কাছে ওটিপি এবং নিবন্ধন লিংক পাঠাবে। এরপর তারা সহজে অনলাইনে নিবন্ধন করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআর সকল দেশি এবং প্রবাসী করদাতাদের ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-রিটার্ন পদ্ধতিতে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।খবর বাসস।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৮ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১৪ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৭ ঘণ্টা আগে