আমাদের করের টাকা কোথায় যায়?আমার ব্যবসাকে যদি হিসাব রাখতে হয়, ভ্যাট রিটার্ন জমা দিতে হয়, নথিপত্র সংরক্ষণ করতে হয় এবং সরকারের কাছে তার আর্থিক অবস্থা ব্যাখ্যা করতে হয়, তাহলে সরকার কেন আমাকে একই মাত্রার জবাবদিহি দেবে না?২৩ জুলাই ২০২৬
কর নথি অডিটের ভয় দেখিয়ে প্রতারণায় সতর্কতা জারি এনবিআরেরকর নথি অডিটে পড়ার তথ্য দিয়ে কর কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি ও প্রতারণার বিষয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (৫ জুলাই) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে করদাতাদের এই বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।০৫ জুলাই ২০২৬
মেট্রোরেলের বিজ্ঞাপনী সংস্থার কর ফাঁকিমেট্রোরেলের ৪টি স্টেশনে বিজ্ঞাপন প্রচারের জন্য বরাদ্দ পাওয়া এন এন কমিউনিকেশন প্রায় ৪৫ লাখ আয়কর ও ভ্যাট কম জমা দিয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি নিয়ম ভেঙে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডর (ডিএমটিসিএল) অনুকূলে কর জমা না দিয়ে রাশেদুজ্জামান খান নামের এক ব্যক্তির নামে জমা দিয়েছে।৩০ জুন ২০২৬
করমুক্ত আয়সীমা বৃদ্ধি ও টিআইএনের বাধ্যবাধকতা শিথিলে প্রধানমন্ত্রীর প্রস্তাবপ্রস্তাবিত বাজেট পাসের আগে করমুক্ত আয়সীমা বৃদ্ধি, ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা তুলে নেওয়া ও কালো টাকা সাদা করার বিধান বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।২৯ জুন ২০২৬
অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক, ৫ শ্রেণির জন্য ছাড়স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে বিশেষ বিবেচনায় প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিসহ মোট পাঁচ শ্রেণির করদাতাকে এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।২৮ জুন ২০২৬
ন্যায্যতা নিশ্চিতে প্রত্যক্ষ কর বাড়ানোর আহ্বান সিপিডিরকর ন্যায্যতা নিশ্চিত করতে পরোক্ষ করের বোঝা কমিয়ে প্রত্যক্ষ করের পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীতে সিপিডির ‘জাতীয় বাজেটে কর ন্যায্যতা’ শীর্ষক প্যানেল আলোচনায় বিশেষজ্ঞরা দেশের কর ব্যবস্থাপনায় ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানান।২৫ জুন ২০২৬
বাড়ল করমুক্ত আয়সীমা, বছর ধরে রিটার্ন দাখিলঅর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, শুধু আগামী অর্থবছরে নয়; ২০২৭-২৮ অর্থবছরেও করমুক্ত আয়সীমা পৌনে ৪ লাখ টাকা অব্যাহত থাকবে।১১ জুন ২০২৬
প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগে মিলবে করছাড়প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থান বাড়াতে নিয়োগকারী প্রতিষ্ঠানকে বিশেষ কর ছাড় দেবে সরকার। আগামী অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব দেওয়া হয়েছে।১১ জুন ২০২৬
নতুনদের ন্যূনতম আয়কর ১ হাজার টাকান্যূনতম আয়কর ৫ হাজার টাকার পাশাপাশি প্রথম করদাতাদের ক্ষেত্রে এটি ন্যূনতম ১ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে এবারের বাজেটে। অর্থ্যাৎ, ২০২৬-২৭ অর্থবছরে করের পরিমাণ কম হলেও পুরোনো করদাতাদের ৫ হাজার এবং নতুনদের ১ হাজার টাকা দিতে হবে।১১ জুন ২০২৬
আয়কর বিভাগে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল এনবিআরআয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্র থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থী ও অভিভাবকদের সতর্ক করে সংস্থাটি।০১ জুন ২০২৬
খুলনার এক হাটে ঈদে আয় ২ কোটি সাড়ে ১৫ লাখ টাকাপবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত সাত দিনের একটি হাটে পশু বিক্রি বাবদ প্রায় ২ কোটি সাড়ে ১৫ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। নগরের জোড়াগেট পশুর হাটে এই আয় হয় বলে জানিয়েছেন কেসিসির আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুর হক।২৮ মে ২০২৬