রাঙামাটিতে দুইজনকে সাদাপোশাকে তুলে নেওয়ার ঘটনা ঘিরে ধোঁয়াশারাঙামাটিতে স্থানীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী ও সাবেক ছাত্রদল নেতা আলী আকবর সুমনকে সাদাপোশাকে তুলে নেওয়ার ঘটনা ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জেলা পরিষদ ফটকের সামনে থেকে তাদের তুলে নেওয়া হয়।১১ আগস্ট ২০২৬
রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালকের পদত্যাগ দাবি, ‘ঘৃণা মঞ্চ’ কর্মসূচিরাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রকল্প পরিচালক (পিডি) আবদুল গফুরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জবাবদিহি এবং তাঁর পদত্যাগের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। সোমবার (১০ আগস্ট) ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয় প্রাঙ্গণ১০ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক আদিবাসী দিবসপার্বত্য অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারের অনীহা রয়েছে: রাঙামাটিতে শিশির চাকমারাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিশির চাকমা বলেন, ‘তিন পার্বত্য জেলায় চারজন সংসদ সদস্য রয়েছেন। তার মধ্যে তিনজন রয়েছেন আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্ঠী)। কিন্তু সংবিধান সংস্কার কমিটিতে তিনজনের কাউকে রাখা হয়নি।’০৯ আগস্ট ২০২৬
রাঙামাটিতে হ্রদে নিখোঁজের দুদিন পর বিএনপি নেতার মরদেহ উদ্ধাররাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে নিখোঁজের দুদিন পর ইউনিয়ন বিএনপি নেতা মো. মাসুদের (৫০) মরদেহ একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার কাপ্তাই উপজেলার গর্জনটিলা এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়। এর আগে শনিবার হ্রদের একই স্থানে তিনি নিখোঁজ হন। তিনি কাপ্তাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।২০ জুলাই ২০২৬
পার্বত্য চট্টগ্রামে বিদেশি পর্যটকদের ভ্রমণের বিধিনিষেধ প্রত্যাহারের দাবি দীপেন দেওয়ানেরবিদেশি পর্যটকদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে থাকা বিধিনিষেধ প্রত্যাহারের তাগিদ দিয়েছেন সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি বলেন, বিদেশিদের এখানে আসার বিধিনিষেধগুলো পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধান করা দরকার।২০ জুলাই ২০২৬
হাসপাতালের পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অন্তঃসত্ত্বাররাঙামাটির বাঘাইছড়ির একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুমন্তী চাকমা (৩০) মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সন্তান প্রসবের জন্য আজ শনিবার হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি ডাম্প ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন তিনি।১৮ জুলাই ২০২৬
৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটকাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট (জলকপাট) শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে খুলে দেওয়া হয়েছে। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে এগুলো খুলে দেওয়া হয়।১৮ জুলাই ২০২৬
খুলল সাজেকসহ রাঙামাটির পর্যটনকেন্দ্র, দর্শনার্থী খরাবন্যা ও টানা বৃষ্টির কারণে আট দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার খুলে দেওয়া হয়েছে রাঙামাটির সাজেক ভ্যালিসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র। তবে খোলার প্রথম দিনে পুরো জেলাতেই দেখা গেছে পর্যটক খরা।১৬ জুলাই ২০২৬
সাজেক উপত্যকা খুলছে আট দিন পরবৈরী আবহাওয়া ও বন্যার কারণে ৮ দিন বন্ধ থাকার পর খুলছে রাঙামাটির সাজেক ভ্যালি (উপত্যকা) পর্যটন ও বিনোদনকেন্দ্র। বুধবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ৭ জুলাই সন্ধ্যা থেকে পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।১৫ জুলাই ২০২৬
বান্দরবানে বাড়িঘরের কাদা সরাতে ব্যস্ততা, রাঙামাটির সঙ্গে সড়ক এখনও বন্ধবান্দরবানের বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানিও স্বাভাবিক নিয়মে ফিরে এসেছে। পানি নেমে যাওয়ায় বাড়িঘর ও দোকানপাট পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। যান চলাচল শুরু হয়েছে অধিকাংশ সড়কে। তবে রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ এখনও বন্ধ আছে।১৪ জুলাই ২০২৬
রাঙামাটিতে ৬০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, বাঘাইছড়িতে যাতায়াত বন্ধ পাঁচদিনরাঙামাটিতে টানা এক সপ্তাহের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জেলার ৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক জরুরিভিত্তিতে মেরামতে অন্তত ১ কোটি টাকা ব্যয় হবে বলছেন প্রকৌশলীরা। এদিকে মারিশ্যা-বাঘাইহাট সড়কের বিভিন্নস্থানে দেবে বাঘাইছড়ি উপজেলার সঙ্গে পাঁচদিন ধরে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।১৩ জুলাই ২০২৬