স্ট্রিম সংবাদদাতা

বৃহস্পতিবার বড়দিনের ছুটি ও শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিনের ছুটিতে খালি নেই রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের কোনো রিসোর্ট-কটেজের কক্ষ। এক সপ্তাহ আগে থেকেই রিসোর্ট-কটেজের শতভাগ কক্ষ ২৭ ডিসেম্বর পর্যন্ত বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি জানিয়েছে, শীতের মৌসুম শুরু হওয়ার পর থেকে সাজেকে পর্যটকের আগমন বেড়ে গেছে। গত ৬ ডিসেম্বর থেকে সাজেকে প্রচুর পরিমাণে পর্যটকের ঢল নামা শুরু হয়। সাজেকে বর্তমানে প্রায় ১০০টির মতো রিসোর্ট-কটেজ রয়েছে৷ আগামী ২৫-২৭ ডিসেম্বর পর্যন্ত সব রিসোর্ট কটেজের কক্ষ শতভাগ বুকিং হয়েছে। বর্তমানে রিসোর্ট-কটেজগুলোতে তিন দিন পর্যন্ত কোনো কক্ষ খালি নেই।
খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালির উদ্দেশ্যে ছেড়ে আসা চাঁদের গাড়ির (জিপ) কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা বলেন, বুধবার সকাল থেকে প্রায় ২০০টির অধিক গাড়ি সাজেক পর্যটনকেন্দ্রে গেছে। এ ছাড়া আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৪০০টির মতো গাড়ি সাজেক যাওয়ার জন্য বুকিং রয়েছে।
সাজেক জুমঘর ইকো রিসোর্টের ম্যানেজার নিবারয় ত্রিপুরা বলেন, ‘আমাদের রিসোর্টের সব কক্ষ বুকিং হয়ে গেছে। ডিসেম্বর মাস পর্যন্ত পুরো বুকিং রয়েছে। যারা সাজেকে কক্ষ বুকিং ছাড়া আসবে তারা বিপাকে পড়তে পারেন।’
এদিকে, সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, ‘বড়দিনের ছুটি ও সাপ্তাহিক দুই দিনের ছুটিতে ২৫-২৭ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব রিসোর্ট-কটেজের কক্ষ শতভাগ বুকিং হয়েছে। এ তিন দিন রিসোর্ট কটেজের কোনো কক্ষ খালি নেই। সামনে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে। যাঁরা বুকিং ছাড়া আসবেন, তাঁরা কক্ষ পাবেন না।’

.png)

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে এবার নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেনি। বিএসএফও না নেওয়ায় দলটি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে।
১ ঘণ্টা আগে
বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
২ ঘণ্টা আগে
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি স্বেচ্ছায় ঢাকা ফিরে যান।
১১ ঘণ্টা আগে
নির্বাচন এদেশে সবসময় বিপ্লবী পরিস্থিতি দমাতে প্রতিবিপ্লব হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান একটি সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত তা বুর্জোয়ারা দখল করে ফেলেছে।
১১ ঘণ্টা আগে