স্ট্রিম প্রতিবেদক

বিএনপি নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা নিহতের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এবং ওসি নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ঝিনাইগাতী উপজেলা প্রশাসন বুধবার ‘নির্বাচনী ইশতেহার পাঠ’ অনুষ্ঠান আয়োজন করেছিল। সেখানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীর মধ্যে বাকবিতণ্ডা এবং একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন।
আখতার আহমেদ বলেন, শেরপুরে নির্বাচনী প্রচার-সংক্রান্ত যে ঘটনা ঘটেছে, তা আচরণবিধি পরিপন্থী। প্রতিবেদন পাওয়ার পর কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে। তবে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, আজ সকালে সংশ্লিষ্টরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নজরে আনেন। তবে কমিশন তাৎক্ষণিকভাবে চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে না। রিটার্নিং অফিসার ও অ্যাডজুডিকেশন কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয় কমিশন বিবেচনা করবে।
ইসির সিনিয়র সচিব আরও বলেন, নির্বাচন কমিশন নিয়মিত মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর গণমাধ্যমকে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।
পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার কথা জানানো হয়েছে। তাঁকে আজকের মধ্যে ঝিনাইগাতীর দায়িত্ব থেকে সরে আসতে হবে। না হলে আগামীকাল শুক্রবার তিনি তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে বিবেচিত হবেন বলে জানানো হয়েছে।

.png)

আইন অমান্য করায় রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগের অভিযানে একদিনেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ মোট ২ হাজার ৩২৩টি মামলা করেছে। এ সময় ৪৭৯টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৫টি গাড়ি রেকার করা হয়।
১৬ মিনিট আগে
পার্শ্ববর্তী ভারতের পানি বণ্টনে বৈষম্যের কারণে দেশের অনেক নদী শুকিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বুধবার (২৪ জুন) মানিকগঞ্জের শিবালয়ে খালের খননকাজ পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
৩০ মিনিট আগে
দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল ও কলেজ পর্যায়ের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে ১৬ জুলাই পর্যন্ত।
৩৮ মিনিট আগে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের একদিন পর নুরুল আলম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে