চাচার দু-মাস পর ভাতিজাকে পিটিয়ে হত্যা‘পুলিশ আগের মামলায় সঠিক ব্যবস্থা নিলে এই ঘটনা ঘটত না’রাজবাড়ীর পাংশায় চুরির অপবাদে জজ আলী বিশ্বাস (৩৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোরের দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট গ্রামের করিম মণ্ডলের মিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাঁকে ডেকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।১৯ আগস্ট ২০২৬
খুলনায় ছেলেধরা সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা খুলনা নগরের রায়েরমহল এলাকায় ছেলেধরা সন্দেহে রাজু শিকদার (২৬) নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে।১৯ আগস্ট ২০২৬
চোর অপবাদে কয়েক দফা পিটিয়ে প্রতিবন্ধীকে হত্যা, লাশ হাসপাতালে ফেলে পলায়নঢাকার সাভারে অটোরিকশা চোর সন্দেহে আবুল খায়ের পাটোয়ারী নামে মানসিক ভারসাম্যহীন একজন কয়েক দফায় পিটুনি দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। পরে তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে গেছে তারা। গতকাল সোমবার উপজেলার উলাইল আল ইসলাম গার্মেন্টসের পেছনের এলাকায় এ ঘটনায় ঘটে।২১ জুলাই ২০২৬
সিদ্ধিরগঞ্জে ছেলের খুনের বাদীকে পিটিয়ে হত্যার অভিযোগ, যুবক আটকনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলের হত্যা মামলার বাদী মো. ফজলুল হককে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার দুদিন পর রোববার (১৯ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় নিজের ভাড়া বাসায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. রবিন (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ।১৯ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যায় মামলা, আসামি ওলামা দলের নেতাসহ ২১নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ি থেকে তুলে নিয়ে ‘ছিনতাইকারী’ অভিযোগ দিয়ে খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত মো. সিজানের মা শিল্পী বেগম ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন।০৬ জুলাই ২০২৬
ফতুল্লায় বাড়ি থেকে তুলে নিয়ে ‘ছিনতাইকারী’ আখ্যায় যুবককে পিটিয়ে হত্যানারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ি থেকে তুলে নিয়ে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে সিজান নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় একটি মসজিদের ইমামের নেতৃত্বে গঠিত আল ফালাহ কল্যাণ সংগঠনের সদস্যরা তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। শনিবার রাতে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।০৫ জুলাই ২০২৬
চোর অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩রাজশাহীতে চোর অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকালে রাজপাড়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার তিনজন হলেন— রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিম।১৯ জুন ২০২৬
আইফোন চুরির অপবাদে হোস্টেলে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে থানায় বিক্ষোভলক্ষ্মীপুরের রামগঞ্জে একটি স্কুলের ছাত্রাবাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে (১৪) পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আইফোন চুরির অপবাদ দিয়ে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় তাকে হত্যা করা হয়।১৭ জুন ২০২৬
সংস্কৃতিকে ধর্মের সঙ্গে গুলিয়ে ফেলার রাজনীতিচাঁদের চারপাশ প্রদক্ষিণ শেষে গত ১১ এপ্রিল সংবাদ সম্মেলনে যেদিন নিজেদের অভিজ্ঞতা তুলে ধরলেন আমেরিকার নভোচারীরা, সেদিনই কোরআন অবমাননার অভিযোগ তুলে একজন পীরকে পিটিয়ে হত্যা করেছে বাংলাদেশের কিছু লোক।১৯ এপ্রিল ২০২৬
মানিকগঞ্জে আতিকা হত্যার প্রধান অভিযুক্ত কিশোর গ্রেপ্তারমানিকগঞ্জের বনপারিলে শিশু আতিকা হত্যাকাণ্ডে করা মামলার প্রধান অভিযুক্ত কিশোর নাঈম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তার করা বলে শনিবার দুপুরের দিকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার। তবে ওই ঘটনার কিশোর নাঈমের বাবা ও চাচাকে পিটিয়ে হত্যাকাণ্ডে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি।১৮ এপ্রিল ২০২৬
মামলা করতে চায় না পীর শামীম জাহাঙ্গীরের পরিবারকুষ্টিয়ার দৌলতপুরে দরবারে হামলা চালিয়ে মারধরে পীর আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীরকে (৬৫) হত্যার ঘটনায় মামলা করতে চাইছে না তাঁর পরিবার। সোমবার দুপুর পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান।১৩ এপ্রিল ২০২৬