স্ট্রিম সংবাদদাতা

ভোলার তজুমদ্দিন উপজেলায় ৬০০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে মো. শাকিল (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে আঘাত করে তাঁকে গুরুতর আহত করা হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রবিবার সকালে নিহতের বাবা অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ আড়ালিয়া গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মো. নুরনবীর ছেলে মো. তামিম হোসেনের সঙ্গে রাকিব নামে এক যুবকের বিরোধ বাঁধে। তামিমের কাছে রাকিবের ৬০০ টাকা পাওনা ছিল। এ সময় ঝগড়া থামাতে গিয়ে রাকিবের বড় ভাই শাকিল তামিমকে চড়-থাপ্পড় দেন।
এর জেরে সন্ধ্যার পর শাকিল স্থানীয় কেরানির দোকানের সামনে টেলিভিশন দেখছিলেন। হঠাৎ তামিম পেছন থেকে এসে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাঁকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। এরপর তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১১ জানুয়ারি) সকালে তাঁর মৃত্যু হয়।
নিহতের চাচা সিরাজ মিস্ত্রী জানান, ঘটনার পরপরই শাকিলকে ধারাবাহিকভাবে তজুমদ্দিন, ভোলা ও বরিশাল হয়ে ঢাকায় নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঢাকায় শাকিলের মৃত্যুর খবর পাওয়ার পর রবিবার সকালে নিহতের বাবা মো. ইউনুস বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত তামিম হোসেনের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।
নিহিত শাকিল তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আড়ালিয়া এলাকার বাসিন্দা মো. ইউনুসের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

.png)

দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের কাছে সরকারের মোট বকেয়া রাজস্বের পরিমাণ ১৩ হাজার ৩৪৪ কোটি টাকা বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে গ্রামীণফোনের কাছে, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক।
৩ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তির প্রাক্কালে জাতীয় সংসদে প্রশাসনে এখনো বিগত সরকারের প্রভাব অব্যাহত থাকা এবং জুলাই আন্দোলনের কর্মীদের হত্যাকাণ্ডের বিচার না হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন সংসদ সদস্য।
৩ মিনিট আগেচিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানানো হয়েছে জাতীয় সংসদে। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
৭ মিনিট আগে
সিরাজগঞ্জে চিকিৎসক বাকি মির্জা হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৬ মিনিট আগে