সব জ্বালানির তিন মাসের মজুত নিশ্চিতের চেষ্টা চলছে: অর্থমন্ত্রীদেশের অর্থনীতির উন্নয়নে জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।২২ আগস্ট ২০২৬
মূল্যস্ফীতি কমলেও লক্ষণ নেই বাজারে, ব্যয়ে পিষ্ট নিম্ন ও মধ্যবিত্তটানা তিন মাস পর জুলাইয়ে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নামলেও বাজারে তার প্রভাব মিলছে না। নিত্যপণ্যের পাশাপাশি জ্বালানি, বিদ্যুৎ, পরিবহন ও অন্যান্য সেবার উচ্চমূল্যে সংসার সামলাতে হিমশিম নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি বেশি থাকায় কমছে সার্বিক ক্রয়ক্ষমতা।১৯ আগস্ট ২০২৬
ঋণ করে নয়, নিজেদের অর্থে উন্নয়ন করতে হবে: অর্থমন্ত্রীঋণনির্ভরতা কমিয়ে নিজস্ব সম্পদ ও রাজস্বের টাকায় উন্নয়নের পথে দেশকে নিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের উন্নয়নকে ঋণনির্ভর থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে অভ্যন্তরীণ সম্পদ আহরণ আরও শক্তিশালী করতে হবে।১৮ আগস্ট ২০২৬
সীতাকুণ্ডে শিপইয়ার্ড দুর্ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত হবে: আমির খসরুচট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।১৪ আগস্ট ২০২৬
এসডিজি অর্জনে পরিবারই উন্নয়নের মূল কেন্দ্র: অর্থমন্ত্রীটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিবারকে উন্নয়নের মূল একক হিসেবে বিবেচনা করছে সরকার। এই লক্ষ্যে ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় এনে আর্থিক সহায়তা দেয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।১০ আগস্ট ২০২৬
রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশাচলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে মোট ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন এবং সেবা রপ্তানি থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।২৬ জুলাই ২০২৬
ত্রাণ বিতরণে অর্থমন্ত্রী, নেতাকর্মীর ভারে ভেঙে পড়ল মঞ্চঅর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারিতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় ভেঙে পড়েছে অনুষ্ঠানের মঞ্চ। শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মঞ্চে অতিরিক্ত লোক ওঠায় এই ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি।১৭ জুলাই ২০২৬
সংস্কার ছাড়া জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৩ শতাংশের নিচে নামতে পারে: আইএমএফ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশে নেমে আসবে। তবে রাজস্ব আহরণ জোরদার, রাজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক খাতের দুর্বলতা দূরে প্রয়োজনীয় সংস্কার না হলে মধ্যমেয়াদে প্রবৃদ্ধি আরও কমে ৩ শতাংশের নিচে নেমে যেতে পারে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।১৬ জুলাই ২০২৬
নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেননতুন উদ্যোক্তাদের জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার। পাশাপাশি ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১২ জুলাই) সংসদে লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।১২ জুলাই ২০২৬
ধনী ও করপোরেটদের কর ফাঁকি রোধে নজরদারি জোরদার: অর্থমন্ত্রীধনী ব্যক্তি ও করপোরেটদের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি, ঝুঁকি-ভিত্তিক নিরীক্ষা ও তথ্য বিনিময় ব্যবস্থা জোরদার করছে সরকার।১২ জুলাই ২০২৬
মুজিববর্ষে ৯৮৩ কোটি ব্যয়, হাসিনার এক বছরের খাবার বিল ৩৫ কোটি: অর্থমন্ত্রীবিগত আওয়ামী লীগ সরকারের আমলে ‘মুজিববর্ষ’ উদযাপনে সরকারি কোষাগার থেকে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার এক বছরের খাবারের পেছনে ৩৫ কোটি টাকা ব্যয় হয়েছিল।১২ জুলাই ২০২৬