এক-এগারো: রাজনৈতিক সমীকরণ ও পটপরিবর্তনদৃশ্যত রক্তপাতহীন হলেও এই ঘটনার সুদূরপ্রসারী প্রভাব বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় দীর্ঘস্থায়ী ক্ষতের সৃষ্টি করে। অসাংবিধানিক পন্থায় ক্ষমতা পরিবর্তনের এই অধ্যায় পরবর্তী দুই বছর দেশের রাজনীতি ও অর্থনীতিকে প্রভাবিত করে।
জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠকবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ‘বিশেষ সাক্ষাত’ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০ থেকে ৭০টি আসনে ভালো ফল পাবে: মহাসচিবআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি ৪০ থেকে ৭০ আসনে ভালো ফল পাবে বলে দাবি করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রথমার্ধের আপিল শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নীতি নিয়ে জনগণের মতামত জানতে বিএনপির ‘ওয়েব-অ্যাপ’বিএনপি বলছে, ‘ম্যাচ মাই পলিসি’ নামের এই ওয়েব-অ্যাপটি বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো একটি ইন্টার্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে খুব সহজেই জনগণ তাদের মতামত জানাতে পারবে।
২২ জানুয়ারি হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমানআগামী ২২ জানুয়ারি সিলেট সফরে যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সেখানে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি।
নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমনতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প শক্তি গড়ে তোলার লক্ষ্যে আবারও উদ্যোগী হওয়ার কথা জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই পোস্ট করেন তিনি।
৫ আগস্টের আগে ফিরে যাওয়ার কোনো কারণ নেই: তারেক রহমান৫ আগস্টের আগে ফিরে যাওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘হিংসা-প্রতিশোধ-প্রতিহিংসা...একটি মানুষ, একটি দল বা যেভাবেই আমরা বিবেচনা করি; তার পরিণতি কী হতে পারে, আমরা দেখেছি ৫ আগস্ট।’
জাতীয় পার্টির চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির বিভিন্ন আসনে ২৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে চার জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
হাতিয়ায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত অন্তত ১৫নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের রায় এবং গণতন্ত্র মানতে না পারার সংকটডাকসু, জাকসু, রাকসু, চাকসু'র পর জকসু। পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেই ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের জয়। কোথাও বড় জয়, কোথাও ভূমিধস। এই ধারাবাহিকতা উপেক্ষা করার সুযোগ নেই।
সিরিয়া কি আর কখনো এক হতে পারবেসিরিয়া কি তবে খণ্ডবিখণ্ড হওয়ার পথে? উপকূলীয় এলাকা থেকে শুরু করে সুওয়াইদা—সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে বাড়তে থাকা অসন্তোষ ও ইসরায়েলি হস্তক্ষেপের আশঙ্কা দেশটির ভৌগোলিক অখণ্ডতাকে এক চরম চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। একতার সুতো এখন চরম অনিশ্চয়তায় দুলছে।
আসন সমঝোতা হলেও বিএনপির বিদ্রোহীতে বেকায়দায় মিত্ররাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিত্রদের জন্য আসন ছেড়ে দিলেও তার পূর্ণ বাস্তবায়ন এখনো নিশ্চিত করতে পারেনি বিএনপি। শরিকদের জন্য ছাড়া ১৪টি আসনের মধ্যে মাত্র দুটি বাদে বাকি ১২টিতেই দলটির বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
‘নিখোঁজ’ এনসিপি সদস্য ওয়াসিমকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে উদ্ধারনিখোঁজ ওয়াসিম আহমেদ মুকছানকে (৪০) রাজধানীর একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর স্ত্রী শারমিন আক্তার টুম্পার আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়াসিমকে তাঁর হেফাজতে দেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তাঁকে তুলে নেওয়ার যে অভিযোগ করা হয়েছিল, তদন্তে তার সত্যতা পাওয়া যায়নি।
ঢাকা-১৭ আসন: নেতা-কর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত মঙ্গলবার থেকে সংশ্লিষ্ট আসনের নেতা-কর্মীদের সঙ্গে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মতবিনিময় করছেন তিনি।
বিএসএফ শান্তি নয়, বোঝে বুলেটের ভাষা: রাশেদ প্রধানজাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা শান্তির ভাষা বুঝে না। তারা বুঝে বুলেটের ভাষা।
খালেদা জিয়া জীবনের বিনিময়েও কোনো কিছুর সঙ্গে আপস করেননি: আমীর খসরুখালেদা জিয়া নিজের জীবনের বিনিময়েও কোনো কিছুর সঙ্গে আপস করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের মশাল হাতে নিয়ে শেষ পর্যন্ত তা বহন করেছেন।
জেলা সফরে বের হচ্ছেন তারেক রহমানজেলা সফরে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রাথমিকভাবে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাঁর সফরসূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে এই সফর শুরু হবে। ১৪ জানুয়ারি দ্বিতীয় দফায় বগুড়ায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।