স্ট্রিম প্রতিবেদক

জেলা সফরে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রাথমিকভাবে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাঁর সফরসূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে এই সফর শুরু হবে। ১৪ জানুয়ারি দ্বিতীয় দফায় বগুড়ায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনী আচরণবিধির কারণে সফরকালে তিনি কোনো ধরনের নির্বাচনী প্রচার বা প্রচারণায় অংশ নেবেন না।
এই সফরে তারেক রহমান টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, রংপুরে জুলাই শহীদ আবু সাঈদ এবং দিনাজপুরে তাঁর নানি তৈয়বা মজুমদারসহ নিহত জুলাইযোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন এবং দোয়া মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানান, আগামী ১১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তারেক রহমান ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হবেন। সেখান থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছাবেন এবং বগুড়ায় রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি বগুড়ার কর্মসূচি শেষ করে তিনি রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরে যাবেন। এরপর ঠাকুরগাঁও পৌঁছে সেখানে রাত্রিযাপন করবেন।
১৩ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের কর্মসূচি শেষ করে তিনি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটের কার্যক্রম সম্পন্ন করবেন। পরে আবার রংপুরে ফিরে সেখানে রাত্রিযাপন করবেন। সফরের শেষ দিন ১৪ জানুয়ারি তিনি রংপুর থেকে বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফিরে আসবেন।
আতিকুর রহমান আরও জানান, সফরসূচিতে কিছু পরিবর্তন আসতে পারে এবং এটি একটি প্রাথমিক সূচি। তিনি বলেন, সফরকালে যাতে কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট জেলাগুলোর নেতাকর্মীদের কোনো ধরনের নির্বাচনী ব্যানার বা ফেস্টুন প্রদর্শন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তারেক রহমানের চার দিনের সফরসূচি উপলক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের সই করা এক পত্রে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের এই বিষয়ে জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে