সিরাজগঞ্জে লীগ নেতার ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, গ্যাস সরবরাহ বন্ধসিরাজগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার সিএনজি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শহরের একমাত্র ফিলিং স্টেশনে গত বৃহস্পতিবার গভীর রাতে হামলার পর দুই দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত গাড়ির চালক ও যাত্রীরা।
সিরাজগঞ্জে নির্বাচনী জনসভাযারা বিভ্রান্তি ছড়ায়, তাদের একটাই নাম–গুপ্ত: তারেক রহমান‘আপনাদের অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদেরকে বলবেন তোমরা গুপ্ত। যারাই বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের একটাই নাম–গুপ্ত। কারণ, আমরা গত ১৬ বছরে তাদের দেখি নাই, যারা ৫ তারিখ পালিয়েছে, তারা তাদের সঙ্গে মিশে ছিল।’
হাটে হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু, আহত দুইসিরাজগঞ্জে হাটে হাত ধোয়ার জন্য তৈরি ইটের বেসিন ভেঙে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও দুই শিশু। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেল সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের রাত ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়েছে।
জামায়াত নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে: আমিরক্ষমতায় গেলে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিএনপির ‘ভোট ব্যাংক’ বনাম পরিবর্তনের ডাক: সিরাজগঞ্জ-২ আসনে কার পালে হাওয়া?আসনটিতে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে থাকলেও তাঁকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম। এ ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন বাসদ-এর এস.এম আব্দুল্লাহ আল মামুন, গণ অধিকার পরিষদের মোহাম্মদ মাহফুজুর রহমা
জেলা সফরে বের হচ্ছেন তারেক রহমানজেলা সফরে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রাথমিকভাবে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাঁর সফরসূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে এই সফর শুরু হবে। ১৪ জানুয়ারি দ্বিতীয় দফায় বগুড়ায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
মধ্যরাতে দাদিকে গলা কেটে হত্যার পর ফেসবুকে স্ট্যাটাসসিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্দেশ খাতুনকে গলা কেটে হত্যা করেছেন তাঁর নাতি সজিব হাসান (২২)। প্রায় পঁচাশি বছর বয়সী দাদিকে হত্যার পর ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ‘আল্লাহু আকবার’ লিখে স্ট্যাটাস দেন তিনি। গতকাল বুধবার (২২ অক্টোবর) রাত একটার পর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবরু গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহতপাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ১১ দিন ধরে নদীতে পানি বাড়ছে। এ অবস্থায় চরাঞ্চল ও নদী তীরের নিম্নাঞ্চলের আবাদি জমির ফসল তলিয়ে যাচ্ছে। এ ছাড়াও নদী তীরের ৫টি উপজেলা সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালীতে ভাঙন আতঙ্ক বিরাজ করছে।
রবি শিক্ষার্থীদের ‘রেল ব্লকেড’আটকা পড়েছে ঢাকা-উত্তরাঞ্চলের ৬ ট্রেন, সিডিউল বিপর্যয়ের শঙ্কাউভয়প্রান্তে ছয়টি ট্রেন আটকা পড়েছে। এর মধ্যে পাঁচটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেন রয়েছে। এতে বিপর্যয়ের মুখে পড়তে পারে ঢাকার সঙ্গে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের রেল যোগাযোগে সিডিউল।
এবার মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ, স্থায়ী ক্যাম্পাসের দাবিবিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম বলেন, ‘আমাদের অডিটোরিয়ামটি এত ছোট যে, মাত্র ৬০ জন একসঙ্গে বসতে পারে। আর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জন। ফলে আমাদের রাস্তাতেই ওরিয়েন্টেশন প্রোগ্রাম করতে হচ্ছে।’
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধসিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এর আগে সরকারকে ৭২ ঘণ্টার সময়সীমা (আল্টিমেটার) বেঁধে দেন তাঁরা।