সিরাজগঞ্জ মেডিকেল কলেজের নাম পরিবর্তন, বাদ পড়ল ‘এম. মনসুর আলী’
স্ট্রিম প্রতিবেদকঢাকা

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ রাখা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, এম. মনসুর আলী বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারের অর্থমন্ত্রী এবং ১৯৭৫ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
.png)






