স্ট্রিম প্রতিবেদক

জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসি-ভিত্তিক আলোচনা এবং তরুণ প্রজন্মের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একটি ওয়েব-অ্যাপ চালু করেছে। বিএনপি বলছে, ‘ম্যাচ মাই পলিসি’ নামের এই ওয়েব-অ্যাপটি বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো একটি ইন্টার্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে খুব সহজেই জনগণ তাদের মতামত জানাতে পারবে।
শনিবার (১০ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার ভ্যারিফায়েড ফেসবুক পেইজে এই সংক্রান্ত একটি পোস্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জেন-জি, তরুণ ও সাধারণ জনগণকে পলিসি নির্ধারণের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা, এবং জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও গণমুখী, কার্যকর ও বাস্তবসম্মত করা।
তিনি আরও লিখেছেন, ‘বিএনপি মনে করে, “ম্যাচ মাই পলিসি” কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়; এটি পলিসি-নির্ভর রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা’।
তারেক রহমান জানিয়েছেন, ‘ম্যাচ মাই পলিসি’ একটি সোয়াইপ-ভিত্তিক ওয়েব অ্যাপ, যার ইন্টারফেস সহজ ও পরিচিত; এখানে ম্যাচ হবে পলিসির সঙ্গে আপনার মতামতের। প্রতিটি স্ক্রিনে বিএনপির কিছু পলিসি বা পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ থাকবে, আর আপনি সোয়াইপ করেই জানাতে পারবেন আপনার অবস্থান।
অ্যাপটির শেষ অংশে ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু কনটেন্ট রাখা হয়েছে, যা পলিসি ও বিএনপির ভবিষ্যৎ ভাবনার সম্পর্কে আরো বিস্তারিত জানতে সাহায্য করবে।
www.matchmypolicy.net লিংকে প্রবেশ করে যে কোনো নাগরিক অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও অ্যাপে একটি ‘Opinion’ অপশন রাখা হয়েছে, যেখানে পলিসি সংক্রান্ত পরামর্শ লিখে জানানো যাবে।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ দিন আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১ দিন আগে