স্ট্রিম প্রতিবেদক

নিখোঁজ ওয়াসিম আহমেদ মুকছানকে (৪০) রাজধানীর একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর স্ত্রী শারমিন আক্তার টুম্পার আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়াসিমকে তাঁর হেফাজতে দেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তাঁকে তুলে নেওয়ার যে অভিযোগ করা হয়েছিল, তদন্তে তার সত্যতা পাওয়া যায়নি।
আজ বুধবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (৪ জানুয়ারি) শারমিন আক্তার টুম্পা কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেখানে তিনি অভিযোগ করেন, ওই দিন ভোর আনুমানিক ৫টার দিকে কদমতলী থানার রাজাবাড়ী আলী বহর এলাকার ভাড়া বাসা থেকে তাঁর স্বামী মো. ওয়াসিম আহমেদ মুকছানকে ৫-৬ জন অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে কদমতলী থানা-পুলিশ ঘটনাটি তদন্তে এবং ভিক্টিমকে উদ্ধারে তাঁর বাবা-মা ও ভাইদের সাথে যোগাযোগ করে। তবে শুরুতে তাঁরা কোনো বস্তুনিষ্ঠ তথ্য দিতে পারেননি।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ মঙ্গলবার (৬ জানুয়ারি) কদমতলী থানার মেরাজনগর এলাকার একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে মো. ওয়াসিম আহমেদ মুকছানকে উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিখোঁজ ওয়াসিম ও তাঁর স্ত্রী পরিবার থেকে আলাদা ভাড়া বাসায় থাকতেন। ওয়াসিম মাদকাসক্ত হওয়ার কারণে পরিবারের সম্মতিতে ছোট ভাই রাকিব তাঁর স্ত্রীর অজ্ঞাতসারে ঘটনার দিন তাঁকে স্থানীয় একটি নিরাময় কেন্দ্রে ভর্তি করান। তদন্তে আরও জানা যায়, ভোরে মাদকাসক্তদের নিরাময় কেন্দ্রে নেওয়া সহজ হয় বিধায় তাঁরা এই সময়টি বেছে নেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার সত্যতা পাওয়া যায়নি। উদ্ধারের পর স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের অন্যান্য সদস্যের উপস্থিতিতে ওয়াসিমকে শারমিন আক্তার টুম্পার কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের এই সংবাদ বিজ্ঞপ্তির পর ওয়াসিমের স্ত্রী টুম্পার সাথে যোগাযোগের চেষ্টা করেছে স্ট্রিম। পুলিশের বক্তব্য সঠিক কি না, তা জানতে চেয়ে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।

জুলাই গণঅভ্যুত্থানের খুনিরা প্রকাশ্যে ঘুরলেও, বৃষ্টি ও গাড়ি নষ্টের অজুহাতে পুলিশ তাদের ধরছে না–ভুক্তভোগীদের এমন অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রকাশ্যে থাকা আসামিদের গ্রেপ্তারে সাত দিনের সময় বেধে দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
১ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভূমিধস জয় ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন কৌশলগত সমীকরণ তৈরি করেছে। তিস্তা ও গঙ্গা পানি বণ্টন চুক্তিসহ দ্বিপক্ষীয় অমীমাংসিত ইস্যুতে এখন দুই দেশের নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে
সত্যের সঙ্গে থাকতে সাংবাদিকদের অনেক সময় ক্ষমতাধরদের বিরুদ্ধে লিখতে হয়। প্রশাসনের চক্ষুশূলে পরিণত হতে হয়। এজন্য সাংবাদিকের স্থায়ী কোনো বন্ধু থাকে না। তবে ভয়ে থেমে থাকলে চলবে না। সত্য প্রকাশে সব জয় করতে হবে।
২ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় বাস ও অটোরিকশার মাঝে চাপা পড়ে মোহাম্মদ আনোয়ার হোসেন নামে এক পানি বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে উত্তরা আব্দুল্লাহপুর মাছের আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে