দ্য গার্ডিয়ানের প্রতিবেদন
মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, সাম্প্রতিক সময়ে ভারতে হাজার হাজার মানুষকে (যাদের বেশির ভাগই মুসলমান) ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ হিসেবে সন্দেহ করে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। তাদের অনেককেই যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘ঠেলে পাঠিয়েছে’ তারা।