সুদানে হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর গাইবান্ধার সবুজ মিয়ার দাফন সম্পন্নসুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছি (ছোট ভবনপুর) গ্রামের সবুজ মিয়া অন্যতম।
যাত্রাবাড়ীতে ছুরি মেরে ব্যবসায়ীকে হত্যারাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারে নিচে আড়তের পাশ দিয়ে যাওয়ার সময় ২ থেকে ৩ জন ছিনতাইকারী আশিষের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছুরিকাঘাত করা হয়।
ফেরিতে হঠাৎ চালু ট্রাক, মাঝ নদীতে পাঁচ যান পড়ে গেল ৩ প্রাণগতকাল রাত সাড়ে ৯টার দিকে বক্তাবলী ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি নরসিংপুর ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিতে থাকা একটি ট্রাক মাঝনদীতে চালু হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সামনে থাকা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশাভ্যান নিয়ে নদীতে পড়ে।
হাদির জানাজায় সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান ইনকিলাব মঞ্চেরআততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার দেশে পৌঁছেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় দেশের স্বাধীনতাকামী সর্বস্তরের জনতাকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেট সীমান্তে ২ বাংলাদেশি নিহতসিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুটি স্থানে গুলিতে প্রাণ হারান তারা।
হাদির দাফন হচ্ছে ঢাকায়আপ বাংলাদেশের মুখ্য সমন্বয়ক রাফে সালমান রিফাত এ বিষয়ে পরিবারের বরাতে স্ট্রিমকে বলেন, ‘হাদি ভাইয়ের দাফন ঢাকায় হবে। তবে কোথায় হবে তা নিয়ে আলোচনা চলছে। জাতীয় সংসদ ভবন চত্বরের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি নজরুল ইসলামের কবরের পাশেও হতে পারে।’
বুলেটে থামল জুলাইযোদ্ধা ওসমান হাদির লড়াইইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি (৩৩) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপি নেতাকে গুলি করে হত্যাপাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে ইউনিয়ন বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তার নাম বীরু মোল্লা (৪৮)।
সুদানে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী সবুজ মিয়ার স্বজনদের আহাজারিসুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী। এর মধ্যে একজন মো. সবুজ মিয়া। তিনি মিশনের লন্ডি কর্মচারীর দায়িত্ব পালন করছিলেন। নিহত সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়।
সুদানে ড্রোন হামলায় নিভে গেল সবুজের জীবনসুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে গাইবান্ধার পলাশবাড়ীর সবুজ মিয়াও রয়েছেন, যিনি বাংলাদেশ সেনাবাহিনীতে লন্ড্রি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যুরাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কাজলা দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মামলা করবেন না সাজিদের বাবা, আত্মগোপনে কছির উদ্দিনরাজশাহীর তানোরে একটি গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে (বোরহোল) পড়ে দুবছরের শিশু সাজিদ নিহত হওয়ার পর তার বাবা রাকিবুল ইসলাম বলেছিলেন— এটি কছির উদ্দিনের অবহেলা, তাঁর বিচার চান। তবে চারদিন পর ওই ঘটনায় তিনি কোনো মামলা করতে চাচ্ছেন না। তিনি বলছেন, ‘আল্লাহর মাল আল্লাহই নিয়েছে। আমরা মামলা করব না।’
সুদানে বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহতের ঘটনায় তারেক রহমানের শোকসুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতে প্রধান উপদেষ্টার শোকসুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআরসুদানের আবেই অঞ্চলে সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
ডেমরায় ময়লার গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহতরাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
চট্টগ্রামে বিয়েসংক্রান্ত বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহতচট্টগ্রামের হাটহাজারীতে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে রাবিউল ইসলাম ওরফে বাবু (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাবুর ভাই ও চাচাতো ভাইসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফারহাদাবাদের নাজিরহাট রেলস্টেশনসংলগ্ন এলাকার মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।