স্ট্রিম সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীর বক্তাবলী ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ছেড়েছিল একটি ফেরি। মাঝনদীতে পৌঁছার পর ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ করে চালু হয়ে সামনের যানগুলোতে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরির রেলিং ভেঙে ট্রাকসহ পাঁচটি যান নিচে পড়ে প্রাণ গেছে তিনজনের।
শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনায় নিহতরা হলেন– সিঙ্গাপুরপ্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল আরোহী মো. রফিক (৩৫) ও ভ্যানচালক মো. স্বাধীন (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে বক্তাবলী ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি নরসিংপুর ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিতে থাকা একটি ট্রাক মাঝনদীতে চালু হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সামনে থাকা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশাভ্যান নিয়ে নদীতে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রফিক গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এ সময় বেশ কয়েকজন নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে কেউ কেউ সাঁতরে উঠে আসতে পারলেও নিখোঁজ হন স্বাধীন ও মাসুদ রানা। পরে নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাত ২টার দিকে নদী থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, ধলেশ্বরী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ কয়েকটি যানবাহন পানিতে পড়ে তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সকালে ডুবে যাওয়া যান উদ্ধারের কাজ শুরু হবে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে