
রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩২) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) রাত দেড়টার দিকে তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশিষকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মোহাম্মদ আল আমিন জানান, আশিষের মাগুরা সদরের পাতুড়িয়া গ্রামে অমল জোয়ারদারের সন্তান। তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।
আল আমিন আরও জানান, রাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারে নিচে আড়তের পাশ দিয়ে যাওয়ার সময় ২ থেকে ৩ জন ছিনতাইকারী আশিষের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছুরিকাঘাত করা হয়। এ সময় আশিষের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।
.png)






