নির্বাচনকালীন অপতথ্য রোধে সত্য ও যাচাইকৃত সংবাদ পরিবেশন করতে হবে: রিজওয়ানা হাসানতথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচনের সময়ে প্রোপাগান্ডা, অপতথ্য ও ভুল তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে অবশ্যই সত্য ও যাচাইকৃত তথ্য উপস্থাপন করতে হবে। বিভ্রান্তিকর তথ্যের কারণে যেন নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রভাবিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা ব্যবহার বাধ্যতামূলকত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধ্যতামূলকভাবে ছবিসহ ভোটার তালিকা ব্যবহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কম্বোডিয়ার সঙ্গে সংঘাত, সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা থাই প্রধানমন্ত্রীরকম্বোডিয়া সীমান্তে নতুন করে প্রায় এক সপ্তাহ ধরে চলার মধ্যেই সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। দেশটির আইন অনুযায়ী, আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মাহবুব জুবায়েরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, তফসিল ঘোষণার মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে।
নির্বাচনী ইশতেহারে পাহাড়ের সমস্যা সমাধানের রোডম্যাপ চাইলেন দেবপ্রিয় ভট্টাচার্যপার্বত্য চট্টগ্রামে ভূ-রাজনৈতিক পরিস্থিতির বিকাশ ঘটছে ও এতে একাধিক দেশ জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি সতর্ক করে বলেছেন, বিষয়টি জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতার জন্য গুরুত্বপূর্ণ।
আচরণবিধি মানাতে প্রতি উপজেলায় ম্যাজিস্ট্রেট নিয়োগে ইসির চিঠিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
দশ দিনের মধ্যেই তারেক রহমান দেশে আসতে পারেন : এ্যানি চৌধুরীবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার পরিস্থিতি না হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুত দেশে চলে আসবেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। দশ দিনের মধ্যেই তারেক রহমান দেশে আসতে পারেন বলেও তিনি জানান।
তফসিলের পর বেআইনি কর্মসূচি করলেই ব্যবস্থাত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি, অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ ও জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বিএনপি সরকারে গেলে ফের খাল খনন করবে: তারেক রহমানমুখে নানাজন নানা কথা বললেও বিএনপি ছাড়া কোনো দল দেশ গড়ার পরিকল্পনা করছে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা সরকার গঠন করলে নতুন করে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে।
নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে ইসির বৈঠক চলছেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সিইসি এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে নির্বাচন ভবনে কমিশনের ১০ম সভাটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে নির্বাচন কমিশনাররা ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
মোহাম্মদপুরে লড়বেন মামুনুল হক, জোটের হিসাবে মারপ্যাঁচ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই মামুনুল হকের সঙ্গে বিএনপির দায়িত্বশীল নেতারা যোগাযোগ রেখে আসছিলেন। এতদিন শোনা যাচ্ছিল, রাজধানী থেকে নির্বাচন করলে মামুনুল হক ঢাকা-১৩ অথবা ঢাকা-৭ আসন থেকে করতে পারেন। বিএনপি আসন দুটি ফাঁকা রাখার পরে এই আলোচনা আরো পোক্ত হয়।
হাসিনা দেশের স্বাধীনতায় বিশ্বাস করতেন না, তাই ঠিকানা হয়েছে দিল্লি: সালাহউদ্দিনসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় কখনো বিশ্বাস করতেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
পোস্টাল ভোট: সরকারি কর্মচারীদের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্তনির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা (বন্দি) আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
এনসিপির শীর্ষ ১০ নেতার আসনেই বিএনপির প্রার্থী, জোটের সম্ভাবনা ক্ষীণদুই দফায় ২৭২টি আসনে প্রার্থী দেওয়ার মাধ্যমে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ১০ নেতার পছন্দের আসনেও প্রার্থী দিয়েছে বিএনপি। এতে কিছুদিন আগ পর্যন্ত দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি ও এনসিপি মধ্যে নির্বাচনী জোট গঠনের গুঞ্জন থাকলেও এ ঘটনায় ফিকে হয়ে এসেছে সেই সম্ভাবনা।
ভোট দিতে পারবেন বন্দিরা, নিবন্ধনে বিশেষ ব্যবস্থা ইসিরপোস্টাল ব্যালটে ‘ইন-কান্ট্রি’ (দেশের ভেতরে) ভোট ব্যবস্থাপনার অংশ হিসেবে প্রতিটি জেলায় কয়েদিদের ভোটার নিবন্ধনের জন্য বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
এবার তাসনিম জারা-পাটওয়ারীর আসনে প্রার্থী দিয়েছে বিএনপিআসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত মাসের (নভেম্বর) শুরুতে ২৩৭ জনকে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। প্রথম দফায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের অনেকের পছন্দের আসনে প্রার্থী দেয় দলটি।