স্ট্রিম সংবাদদাতা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার পরিস্থিতি না হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুত দেশে চলে আসবেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। দশ দিনের মধ্যেই তারেক রহমান দেশে আসতে পারেন বলেও তিনি জানান।
এ্যানি চৌধুরী বলেন, ‘তারেক রহমান দেশের বাইরে আছেন। আমরা তাঁর অপেক্ষায় আছি। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে যদি আবার দেশের বাইরে নিতে হয়, তাহলে লন্ডন গিয়ে চিকিৎসা নিতে হলে সেখানে ছেলেকে থাকতে হবে। আর যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয়, তাহলে তারেক রহমান খুব দ্রুত দেশে চলে আসবেন। হয়তোবা দুই চার দশ দিনের মধ্যে তিনি চলে আসবেন।’
আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এ্যানি। পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় অভি উল্যাহ ভূঁইয়া বাড়ির সামনে ওই বৈঠক হয়।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী এ্যানি চৌধুরী বলেন, ‘এবারের ভোটটা কঠিন, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। কারণ আওয়ামী লীগ পালিয়ে গেছে। অত্যাচার নির্যাতন করে ভোট করার অবস্থা তারা রাখেনি। এবার দেশে তো ভোট হবে। অনেক রাজনৈতিক দল ভোট করবে। তারা কি বলছে আর বিএনপি কীভাবে জিয়াউর রহমানের মতো, খালেদা জিয়ার মতো আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে, এ্যানি চৌধুরী নেতৃত্বে আপনাদের পাশে থেকে যে কাজ করবে, এই কথাগুলো মা-বোনদের সামনাসামনি বুঝিয়ে দেন।’
উঠান বৈঠকে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
২৫ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
২ ঘণ্টা আগে