স্ট্রিম প্রতিবেদক

মুখে নানাজন নানা কথা বললেও বিএনপি ছাড়া কোনো দল দেশ গড়ার পরিকল্পনা করছে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা সরকার গঠন করলে নতুন করে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিউটশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, দেশকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। আগামী নির্বাচনে বিএনপি যাকে প্রার্থী করবে, তাঁর পক্ষে নেতাকর্মীদের কাজ করতে হবে। দেশের গণতন্ত্রকে ব্যাহত করার ষড়যন্ত্র এখনো চলছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিকে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এক কোটি মানুষের জন্য কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে।
আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি শুরু হয় ৭ ডিসেম্বর। কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার ছাত্রদলের জন্য প্রশিক্ষণ কর্মশালা হয়। সকালে কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২ দিন আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
২ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
২ দিন আগে