জাপা ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়, জানতে হাইকোর্টের রুলআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের), জাতীয় পার্টির আরেক অংশ (আনিসুল ইসলাম মাহমুদ) ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) থেকে মনোনীত প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০ থেকে ৭০টি আসনে ভালো ফল পাবে: মহাসচিবআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি ৪০ থেকে ৭০ আসনে ভালো ফল পাবে বলে দাবি করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রথমার্ধের আপিল শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ইসির শুনানিদ্বিতীয় দিনের প্রথমার্ধে ৩৫টি আপিল শুনানি, প্রার্থিতা ফিরে পেলেন আরও ২৭ জনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে আসা ৩৫টি আবেদনের শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার দ্বিতীয় দিনের প্রথমার্ধে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে ২৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
জাতীয় সংসদ নির্বাচনইসির কাছেও প্রার্থিতা হারালেন ১৬ জন, ফিরে পেলেন ৫১ জনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা ৭০টি আপিলের শুনানি হয়েছে। আপিল শুনানির প্রথম দিনে ৫২টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৫১ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একজন বৈধ প্রার্থী তাঁর প্রার্থিতা হারিয়েছেন।
সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কাল ইসির বৈঠকত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ ১৬টি সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসিকে ‘যেখানে মব সেখানে প্রতিরোধ’ নীতিতে চলার আহ্বান জাপা মহাসচিবেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘যেখানে মব, সেখানেই প্রতিরোধ’ নীতিতে নির্বাচন কমিশনকে (ইসি) চলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশে গৃহযুদ্ধ বা বড় ধরনের রাজনৈতিক সংঘাত তৈরি হতে পারে।
পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা সংক্রান্ত জটিলতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর ও ঋণখেলাপ ইস্যুতে শক্ত অবস্থানে ইসি, দুই প্রার্থীর আবেদন নামঞ্জুরআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কর ফাঁকি ও ঋণখেলাপের দায়ে অভিযুক্ত প্রার্থীদের কোনো ছাড় দিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানির প্রথম দিনেই কঠোর অবস্থান জানান দিয়েছে সংস্থাটি। শনিবার (১০ জানুয়ারি) কর ও ঋণ বকেয়া থাকায় দুই প্রার্থীর আপিল নামঞ্জুর করেছে কমিশন।
জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের প্রার্থিতা বৈধজাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানি শেষে পঞ্চগড়-১ ও ২ আসনে তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়।
জাতীয় পার্টির চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির বিভিন্ন আসনে ২৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে চার জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৩ ঘণ্টায় ৩৬টি আপিল নিষ্পত্তিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ৩৬ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৬৪৫ আপিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।
আপিল শুনানিকালে কক্ষে তিনজনের বেশি প্রবেশে নিষেধাজ্ঞাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিকালে কক্ষে অতিরিক্ত লোকজনের প্রবেশ সীমিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি আপিলের ক্ষেত্রে আবেদনকারীসহ সর্বোচ্চ তিনজনের বেশি ব্যক্তি শুনানি কক্ষে প্রবেশ করতে পারবেন না।
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়: ইসিসংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আইনি জটিলতার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে কমিশন।
নির্বাচন পর্যবেক্ষণে ইইউ মিশনের কার্যক্রম শুরু, চূড়ান্ত প্রতিবেদন ভোটের পরআসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম) বাংলাদেশে তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।
প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ভিড়, ৫ ঘণ্টায় আপিল করলেন ৬৯ জনটানা চতুর্থ দিনের মতো আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৬৯ জন প্রার্থী আপিল করেছেন। এ নিয়ে আজ দুপুর ২টা পর্যন্ত মোট ৩৫৭ জন প্রার্থী আপিল করলেন।
রাজনৈতিক দলের অভিযোগে নয়, ইসি চাইলে ডিসিদের রদবদল: মন্ত্রিপরিষদ সচিবনির্বাচন কমিশন (ইসি) যদি মনে করে, তাহলেই কেবল জেলা প্রশাসকদের (ডিসি) রদবদল করা হতে পারে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।