ঝালকাঠি-১ আসনে লেবার পার্টির চেয়ারম্যান ইরানের মনোনয়ন বৈধঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে এ রায় দেওয়া হয়।
চ্যালেঞ্জের মধ্যেও নির্বাচন জমাতে চায় জাতীয় পার্টিদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বড় কোনো ব্যত্যয় না ঘটলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয় পার্টি (জাপা)। নানা ঘাত–প্রতিঘাতের মধ্য দিয়ে নির্বাচনের মাঠে দলটির এই প্রত্যাবর্তন নতুন সম্ভাবনার প্রশ্নও সামনে এনেছে।
বাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণের ভিডিও নিয়ে ইসির বক্তব্যবাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণের ভিডিওর ঘটনায় তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রয়াত শিক্ষিকার স্মরণে জাবির সিনেট হলের নতুন নামকরণজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের স্মরণে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
প্রার্থিতা ফিরে পেলেন আরও ২৮ জনরিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে প্রথমার্ধে ৩৬টি আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৮ জন।
দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইসির নমনীয় অবস্থান চায় বিএনপিসংবিধানে উদ্ধৃতি দিয়ে বিএনপি বলছে, সংশ্লিষ্ট ব্যক্তি যদি অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেন, তবে নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। অতএব এ বিষয়ে অতিরিক্ত ব্যাখ্যা বা জটিলতা সৃষ্টি না করে নির্বাচনকে আরও প্রতিযোগিতামূলক করা উচিত।
বাবা না পারলেও নির্বাচনে টিকে গেলেন ছেলেযশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি এস আইয়ুবের আপিল ঋণখেলাপির অভিযোগে বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে একই আসনে বাছাইয়ে বাতিল স্বতন্ত্র প্রার্থী তাঁর ছেলে ফারহাদ সাজিদ ফিরে পেয়েছেন প্রার্থিতা।
ডাক বিভাগ ছাড়া পাঠালে বাতিল হবে পোস্টাল ব্যালট: ইসিদেশের ভেতর ও বাইরে থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দেবেন, তাদেরকে ডাক বিভাগের মাধ্যমেই ব্যালট ফেরত পাঠাতে হবে। সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের বাইরে অন্য কোনো মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠালে সেই ভোট বাতিল হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
পোস্টাল ভোটে স্বচ্ছতা নিশ্চিত করতে নিবন্ধিত ভোটার তালিকা যাচাইয়ের নির্দেশ ইসিরনিবন্ধিত ভোটারদের তালিকা এবং সম্পূর্ণ ভোটার তালিকার সফট কপি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। যাচাই কার্যক্রম শেষে তালিকার সঠিকতা নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে প্রত্যয়নপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
জাতীয় নির্বাচন পর্যন্ত সংগঠনের নির্বাচন নয়: ইসিত্রয়োদশ সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে ওই দিন পর্যন্ত দেশের কোনো পেশাজীবী বা সামাজিক সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
ইসিতে আরও ২৪ জনের আপিল খারিজত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ২৪ জনের আপিল খারিজ হয়েছে। তৃতীয় দিন সোমবার (১২ জানুয়ারি) সবচেয়ে বেশি আপিল বাতিল করল নির্বাচন কমিশন (ইসি)।
২০০৮ সালের নির্বাচনে ‘জালিয়াতির’ তদন্ত চায় কমিশননবম জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতির সম্ভাবনা রয়েছে অভিযোগ করে ২০০৮ সালের ওই ঘটনার তদন্ত চেয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। সোমবার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
মঈনুল রোডের বাড়িটিই খালেদা জিয়ার শেষ স্থায়ী ঠিকানা, সম্পদ ৭৩ কোটি টাকার২০১০ সালের ১৩ নভেম্বর ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোডের যে বাড়ি থেকে খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল, সেই ঠিকানাই মৃত্যুর আগের ১৫ বছর ব্যবহার করে গেছেন সদ্য প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া।
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়ে ঘাটতি দেখছে ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে নিজেদের মধ্যে সমন্বয় বাড়িয়ে কাজ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন সেল ও কমিটির কাজে কাঙ্ক্ষিত গতি ও সমন্বয় না থাকায় কমিশন এ তাগিদ দিয়েছে।
ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানিপ্রার্থিতা হারালেন খেলাফতের শামসুল, জামায়াত প্রার্থীর সম্ভাবনা এখনো টিকে আছেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া ৭টি আবেদন নামঞ্জুর এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
প্রার্থিতা ফিরে পেলেন মান্না, বিরোধিতাকে বললেন ‘মবক্রেসি’ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর ফলে তিনি বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
কুমিল্লা-২ আসনের সীমানা: হাইকোর্টের রায় স্থগিত, ইসির গেজেট বহালকুমিল্লা-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার (১১ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।