স্ট্রিম ডেস্ক

বাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণের ভিডিওর ঘটনায় তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করেছে ইসি। বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গত ১২ জানুয়ারি বাহরাইনে পোস্টাল ব্যালট-সম্পর্কিত একটি ভিডিও নির্বাচন কমিশনের নজরে এসেছে। এ বিষয়ে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ১১ জানুয়ারি বাহরাইন প্রবাসী কয়েকজন ভোটার কর্মস্থলে থাকাকালীন বাহরাইন পোস্ট থেকে ব্যালট খাম বিতরণের জন্য যোগাযোগ করা হয়। এসময় তাঁরা একই এলাকায় বসবাসকারী সহকর্মীর কাছে ব্যালটের খাম হস্তান্তরের অনুরোধ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্টম্যান ওই ব্যক্তির কাছে একই এলাকায় বসবাসরত ১৬০টি ব্যালট খাম বিতরণের জন্য হস্তান্তর করেন। পরবর্তী সময় ভোটারদের নিকট হস্তান্তরের জন্য বাছাইকালে উক্ত ভিডিওটি ধারণ করা হয়। বিষয়টি বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের নজরে আসলে বাহরাইন পোস্ট ও সংশ্লিষ্ট বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হয়।
এতে আরও বলা হয়, এদিকে সংশ্লিষ্ট বাংলাদেশি অবিলিকৃত ১২৯টি খামসহ দূতাবাসে হাজির হয়ে বিতরণের জন্য সহযোগিতা কামনা করেন। দূতাবাসের নির্দেশনা অনুযায়ী খামসমূহ বাহরাইন পোস্ট ফেরত নিয়ে সংশ্লিষ্ট ভোটারদের নিকট আলাদাভাবে বিতরণের জরুরি ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দেয়। এ ঘটনায় সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃক কোনো খামই খোলা হয়নি এবং তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হয়নি।
বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটিং কার্যক্রমের শুরু থেকেই নিবন্ধিত ভোটারদের স্ব স্ব ব্যালটপ্রাপ্তি, ভোটাধিকার প্রয়োগ ইত্যাদি বিষয়ে গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে সচেতন করার পদক্ষেপ চলমান রেখেছে। পাশাপাশি একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল দূতাবাসকে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করার জন্য অনুরোধ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালটের অনেকগুলো খাম গণনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে ব্যাপক আলোচনা–সমালোচনা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে ইসি বিষয়টি নিয়ে তাদের বক্তব্য জানাল।

.png)

চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
৪১ মিনিট আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে