জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

জাতীয় নির্বাচন পর্যন্ত সংগঠনের নির্বাচন নয়: ইসি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ২৩: ৪৯
বাংলাদেশ নির্বাচন কমিশন

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে ওই দিন পর্যন্ত দেশের কোনো পেশাজীবী বা সামাজিক সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

সোমবার (১২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারির আগে কোনো সংগঠন তাদের নির্বাচন করতে পারবে না। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সব পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক ইউনিয়ন, বণিক সমিতি, সমবায় সমিতি এবং ট্রেড ইউনিয়ন।

কমিশন জানিয়েছে, জাতীয় নির্বাচনের সময় সাংগঠনিক নির্বাচন হলে অনাকাঙ্ক্ষিত প্রভাব বা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই সুষ্ঠুভাবে সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতেই এই কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে এ আদেশ মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে ইসি।

Ad 300x250

সম্পর্কিত