‘তাঁদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন’: প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের অনুরোধবিএনপির চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, “আমি সরকারকে অনুরোধ করব, তাঁদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন।”
‘বেহেশতের টিকিট বিক্রি শিরকের পর্যায়ে পড়ে’, সিলেটে তারেক রহমানধর্মীয় বিষয় নিয়ে কোনো ধরনের নিশ্চয়তা দেওয়া শিরকের পর্যায়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন ব্যবস্থায় পোস্টাল ব্যালটের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
সিলেটে নির্বাচনী সমাবেশস্থলে তারেক রহমানসিলেট থেকে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সিলেটে তারেক রহমানের জনসভা: সকাল থেকেই জনাকীর্ণ আলিয়া মাদ্রাসার মাঠরাতে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটে সরকারি আলিয়া মাদরাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।
২১ বছর পর শ্বশুরবাড়িতে তারেক রহমান, চাইলেন ধানের শীষে ভোটআনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বুবধার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর সিলেটের দক্ষিণ সুরমায় শ্বশুরবাড়ির আঙিনায় নেতাকর্মীদের উদ্দেশে কথা বলেন তিনি।
কৃষকের সমস্যার সমাধান চায় বিএনপি, পরিকল্পনা বাস্তবায়নে চ্যালেঞ্জনির্বাচিত হলে দেশের মাঝারি, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কাছে সার-বীজ ও কীটনাশক পৌঁছে দিতে কৃষক কার্ডের দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ব্যাংক কার্ডের আদলে মাইক্রোচিপ যুক্ত এই কার্ডের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে কৃষকদের জমি, ফসল, ঋণসহ নানা তথ্য সংরক্ষণ করা হবে।
আমি আপনাদেরই সন্তান; কড়াইলবাসীকে তারেক রহমানরাজধানীর করাইল বস্তিবাসীর উদ্দেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ‘আমি আপনাদেরই সন্তান, সুখে-দুঃখে পাশে থাকব।’
ঢাকা-১৭: প্রার্থিতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সরওয়ারঢাকা-১৭ আসনের নির্বাচনি সমীকরণে শেষ মুহূর্তে বড় পরিবর্তন এসেছে। জাতীয়তাবাদী আদর্শের প্রতি আনুগত্য ও দলীয় নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
সেই আফিয়া পেল নতুন ঘরগায়ের রঙের কারণে জন্মের পর শিশু আফিয়াকে মেনে নেননি তাঁর বাবা। গণমাধ্যমে সেই অসহায়ত্বের খবর দেখে তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রতিশ্রুতি পূরণ করে সোমবার (১৯ জানুয়ারি) যশোরে আফিয়া ও তার মা মনিরা খাতুনের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে।
তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ৯ দেশ, ইইউর কূটনীতিকদের বৈঠকবিএনপি চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে পৃথক পৃথক সময় বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রসহ ৯টি দেশের ১১ কূটনীতিক। বৈঠকগুলো ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে দলটি।
ইইউসহ আরও ছয় দেশের রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠকবিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তাঁর নেতৃত্বে জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতেরা এই বৈঠকে অংশ নেন।
শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বিএনপি পরিকল্পনা গ্রহণ করেছে: তারেক রহমানবাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৭ জানুয়ারি রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
একাত্তর স্বাধীনতা অর্জনের, চব্বিশ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন: তারেক রহমানবিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন’। এসময় তিনি জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন।
চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করছেন তারেক রহমান২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে গুরুতর আহত এবং শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানের সঙ্গে ২ ঘণ্টায় তিন দেশের কূটনীতিকের বৈঠকবিকেল ৪টায় দলের চেয়ারম্যানের কার্যালয়ে আসেন ঢাকায় ভুটানের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। তারেক রহমানের তাঁর সঙ্গে বৈঠকের পরপরই বিকেল ৪টা ৫৫ মিনিটে পৌঁছান ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি। এরপর সন্ধ্যা ৬টার দিকে সাক্ষাৎ করতে যান ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না, প্রত্যাশিত গণতন্ত্র ফিরিয়ে আনা হবেই: সালাহউদ্দিন আহমদনির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচন কমিশনসহ সবার উদ্দেশে বলতে চাই, সমতা বিধান করতে হবে, সাম্যতা আনতে হবে। আমাদের ভদ্রতা দুর্বলতা নয়, আমরা গণতন্ত্রকে ভালোবাসি। আমরা রক্তের সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি।’
কৌশলের নামে গুপ্ত বেশ ধরেনি বিএনপির কর্মীরা: তারেক রহমানবিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ দমন করে রাখতে পারবে না, ইনশাআল্লাহ।’