স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর করাইল বস্তিবাসীর উদ্দেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ‘আমি আপনাদেরই সন্তান, সুখে-দুঃখে পাশে থাকব।’
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে করাইলে বস্তিতে উপস্থিত হয়ে বস্তিবাসীর উদ্দেশে এই মন্তব্য করেন তিনি।
বক্তব্যের শুরুতেই এলাকাবাসীর সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদের এই এলাকার সন্তান। ইনশাআল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি যতদিন বেঁচে থাকব, যতদিন আল্লাহর রহমত থাকবে আমার উপরে; ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি থাকব।’
তিনি বস্তিবাসীর যেকোনো সংকটে নিজের সাধ্যমতো সহায়তা করার আশ্বাস দেন। তারেক রহমান বলেন, ‘বিপদে-আপদে যতটুকু পারি নিজের সাধ্যমতো আমি কড়াইলবাসীর পক্ষে থাকব, আমি এই এলাকার মানুষের পাশে থাকব।’
বক্তৃতায় তারেক রহমান তাঁর পরিবার এবং দলের জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ আবারও আপনাদের কাছে দোয়া চাই—আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার মা দেশনেত্রী খালেদা জিয়া সহ আমার ভাই এবং আমার পরিবারের জন্য আপনাদের সকলের কাছে, বিশেষ করে মা-বোনদের কাছে দোয়া চাই।’
এলাকার সমস্যা সমাধানে নিজের সদিচ্ছার কথা জানিয়ে আল্লাহর সাহায্য কামনা করে তিনি বলেন, ‘আবারও আপনাদেরকে বলব—দোয়া করবেন আল্লাহর কাছে। যাতে যেই কথাগুলো আপনাদের সামনে বলেছি, আপনাদের যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যেন সমাধান করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দেন। আল্লাহ যাতে আমাকে রহম দান করেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১০ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১০ ঘণ্টা আগে